Agamir Somoy E-Paper
রবিবার, ২৬ জুলাই, ২০২৬
আগামীর সময়
সমাজ বদলের লড়াইয়ে চা বিক্রেতা
রবিবার, ২৬ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

ফেরদৌস, শাওন, রিয়াজসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১৭:০১
ফেরদৌস, শাওন, রিয়াজসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

ফেরদৌস আহমেদ, মেহের আফরোজ শাওন, রিয়াজ আহমেদ ও মাহিয়া মাহি - সংগৃহীত ফাইল ছবি

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা ও উসকানির অভিযোগ এনে অভিনেতা, সংস্কৃতিকর্মী ও সাংবাদিকসহ ২৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।

আজ রবিবার দুপুরে রাষ্ট্রসংলাপ ফোরামের (এসডিএফ) কেন্দ্রীয় সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্র গ্রহণের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের বললেন, অভিযোগগুলো তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগপত্রে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা ও গণহত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্ররোচনা, সমর্থন ও উসকানি দিয়েছেন। অভিযোগে আরও বলা হয়, গণঅভ্যুত্থানের পরও তারা বিভিন্ন বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট এবং অন্যান্য কর্মকাণ্ডের মাধ্যমে উসকানিমূলক ভূমিকা পালন করেছেন।

যাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস আহমেদ, অভিনেতা ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন, চিত্রনায়ক রিয়াজ আহমেদ, চিত্রনায়িকা মাহিয়া মাহি, অভিনেত্রী অরুণা বিশ্বাস, নৃত্যশিল্পী শামীম আরা নিপা, অভিনেত্রী ও নির্দেশক রোকেয়া প্রাচী, চিত্রনায়িকা নিপুণ আক্তার, অভিনেত্রী তানভীন সুইটি, নাট্যব্যক্তিত্ব হৃদি হক, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, অভিনেতা সাজু খাদেম, অভিনেত্রী সোহানা সাবা, মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল, অভিনেত্রী শামীমা তুষ্টি, কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম, অভিনেত্রী আশনা হাবীব ভাবনা, চিত্রনায়ক সাইমন সাদিক, অভিনেত্রী সুজাতা আজিম, চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা আজিজুল হাকিম, অভিনেতা চন্দন রেজা, মডেল মারিয়া কিশপট্টা, শান্তা ফারজানা, উপস্থাপিকা সোমা ইসলাম এবং সাংবাদিক আনিস আলমগীর।

অভিযোগকারী আল নূর মোহাম্মদ আয়াস সাংবাদিকদের বললেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা বিভিন্নভাবে অপরাধীদের পক্ষে অবস্থান নিয়ে উসকানি দিয়েছেন। তার দাবি, গণঅভ্যুত্থানের পরও তারা বিভিন্ন বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টের মাধ্যমে আন্দোলনে অংশগ্রহণকারীদের কটাক্ষ ও উসকানিমূলক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

তিনি অভিযোগগুলোর নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে অভিযোগে নাম থাকা ব্যক্তিদের কারও বক্তব্য বা প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ট্রাইব্যুনালঅভিযোগ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    মতিঝিলে পিটুনির শিকার ব্যক্তিটি কি বিএনপি নেতা ছিলেন?

    মতিঝিলে পিটুনির শিকার ব্যক্তিটি কি বিএনপি নেতা ছিলেন?

    ২৬ জুলাই ২০২৬, ০০:০৬

    সমাজ বদলের লড়াইয়ে চা বিক্রেতা

    সমাজ বদলের লড়াইয়ে চা বিক্রেতা

    ২৬ জুলাই ২০২৬, ০৩:০৪

    অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের ঘেরাও করে হামলা, ২ এসআই আহত

    অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের ঘেরাও করে হামলা, ২ এসআই আহত

    ২৬ জুলাই ২০২৬, ০০:২১

    ঢাকায় সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা

    ঢাকায় সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা

    ২৬ জুলাই ২০২৬, ০০:৫০

    শিক্ষার্থীদের আন্দোলন ও বর্তমান বাস্তবতা

    শিক্ষার্থীদের আন্দোলন ও বর্তমান বাস্তবতা

    ২৬ জুলাই ২০২৬, ০৬:০০

    যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা লাগামহীন তেলের বাজার

    যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা লাগামহীন তেলের বাজার

    ২৬ জুলাই ২০২৬, ০০:৫৭

    প্রশ্নফাঁসে উত্থান প্রশ্নফাঁসেই পতন

    প্রশ্নফাঁসে উত্থান প্রশ্নফাঁসেই পতন

    ২৬ জুলাই ২০২৬, ০০:৫৯

    ঐতিহাসিক দিনে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমার প্রচারণা শুরু

    ঐতিহাসিক দিনে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমার প্রচারণা শুরু

    ২৬ জুলাই ২০২৬, ০১:২২

    বাসাবাড়িতে নিখোঁজ, নেই গ্যাস স্টেশনেও

    বাসাবাড়িতে নিখোঁজ, নেই গ্যাস স্টেশনেও

    ২৬ জুলাই ২০২৬, ০৫:৪৮

    বঙ্গোপসাগরে লঘুচাপ, দুই উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা

    বঙ্গোপসাগরে লঘুচাপ, দুই উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা

    ২৬ জুলাই ২০২৬, ০৮:১১

    ১০০ ব্রোকারেজ হাউজ পরিদর্শনের সিদ্ধান্ত বিএসইসির

    ১০০ ব্রোকারেজ হাউজ পরিদর্শনের সিদ্ধান্ত বিএসইসির

    ২৬ জুলাই ২০২৬, ১০:৫০

    গুলিতে কিশোরী আহত, তদন্তে পুলিশ

    গুলিতে কিশোরী আহত, তদন্তে পুলিশ

    ২৬ জুলাই ২০২৬, ০১:৩১

    রবিবার বন্ধ রাজধানীর সেসব মার্কেট ও দোকান

    রবিবার বন্ধ রাজধানীর সেসব মার্কেট ও দোকান

    ২৬ জুলাই ২০২৬, ০৭:৩৩

    দরকার ধারা ধরে রাখা

    দরকার ধারা ধরে রাখা

    ২৬ জুলাই ২০২৬, ০৫:৫৯

    রোগের সঙ্গে লড়ছি, ক্ষুধার সঙ্গেও

    রোগের সঙ্গে লড়ছি, ক্ষুধার সঙ্গেও

    ২৬ জুলাই ২০২৬, ০৫:৫৯

    advertiseadvertise