Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

বাবা অসুস্থ, মা দীপু মনির প্যারোলে মুক্তি চেয়ে মেয়ের আবেদন

মাসুদ রানা
মাসুদ রানা
agamir somoy
প্রকাশ: ২৭ মে ২০২৬, ১৮:৩৭
বাবা অসুস্থ, মা দীপু মনির প্যারোলে মুক্তি চেয়ে মেয়ের আবেদন

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সংগৃহীত ছবি

মানবিক বিবেচনায় আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির প্যারোলে সাত দিনের মুক্তি চেয়ে আবেদন করেছেন তার মেয়ে। আজ বুধবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসক বরাবর দীপু মনির মেয়ে তানি দীপাভলী নাওয়াজ এই আবেদনটি করেন।

সেখানে তিনি উল্লেখ করেন, তার বাবা তওফীক নাওয়াজ মারাত্মক শারীরিক অসুস্থতায় ভুগছেন। তার পাশে থাকা এবং প্রয়োজনীয় চিকিৎসা তদারকির জন্য দীপু মনির প্যারোলে মুক্তির প্রয়োজন।

মুন্সীগঞ্জ জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক আগামীর সময়কে বলেছেন, দীপু মনির প্যারোলে মুক্তির একটি আবেদন পেয়েছি। আবেদনটি প্রক্রিয়াধীন।

ডা. দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলামের ভাষ্য, দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে আটক। তার স্বামী সংকটপূর্ণ অবস্থায় রয়েছেন। এজন্য তার প্যারোলে সাত দিনের মুক্তি চেয়ে আবেদন করেছেন তার মেয়ে৷

প্যারোলে মুক্তি চেয়ে আবেদনে উল্লেখ করা হয়েছে, ডা. দীপু মনি ২০২৪ সালের ২০ আগস্ট মোহাম্মদপুর থানার মামলায় গ্রেপ্তার হন৷ পরবর্তীতে আরো ৩৭টি মামলায় পুনরায় গ্রেপ্তার হয়ে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি আছেন। তিনি তদন্তাধীন মামলাগুলোর একজন আসামি। বন্দির স্বামী তওফীক নাওয়াজ বর্তমানে মারাত্মক শারীরিক অসুস্থতায় ভুগছেন। তিনি ক্যান্সার, লিভার ও স্ট্রোক পেশেন্ট হিসেবে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউ বিভাগে চিকিৎসাধীন। গত মঙ্গলবার রক্ত দেওয়ার পর হঠাৎ শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং এখন অবস্থা আশঙ্কাজনক।

আবেদনে আরও উল্লেখ করা হয়, ডা. দীপু মনি প্রায় ২১ মাস কারাগারে বন্দি আছেন। দীর্ঘদিন স্বামীর অসুস্থ অবস্থায় পাশে থাকতে পারেননি। বর্তমানে এই সংকটাপন্ন মুহূর্তে স্বামীর পাশে থাকা এবং প্রয়োজনীয় চিকিৎসা তদারকির জন্য তার উপস্থিতি অত্যন্ত জরুরি ও অপরিহার্য। মানবিক কারণে এই চরম বিপর্যয়ের মুহূর্তে তার প্যারোলে মুক্তি পাওয়া আবশ্যক। অসুস্থ স্বামীর জীবন রক্ষার চেষ্টা করা এবং পরিস্থিতির অবনতি ঘটলে শেষ মুহূর্তে স্বামীর পাশে থাকার জন্য ডা. দীপু মনিকে সাত দিনের জন্য প্যারোলে মুক্তি চেয়ে আবেদনে প্রার্থনা করা হয়।

ডা. দীপু মনিপ্যারোল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে