ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া

ফাইল ছবি
পবিত্র ঈদ-উল-ফিতরের টানা সাতদিনের সরকারি ছুটি শুরু হয়েছে মঙ্গলবার (১৮ মার্চ)। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদ্যাপনের জন্য ছুটি শুরুর আগেভাগেই ঢাকা ছেড়েছেন অধিকাংশ সরকারি চাকরিজীবী।
তবে বেসরকারি কর্মজীবী মানুষদের ছুটি শুরু আগামীকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) থেকে। ফলে অধিকাংশ লোকজনেরই রয়েছে আজকে ঢাকা ছাড়ার প্রস্তুতি।
তবে রাতে ঈদযাত্রা করতে গিয়ে রাজধানীতে বজ্রবৃষ্টির কবলে পড়েছেন অনেকেই। ফলে নির্ধারিত সময়ের ট্রেন, লঞ্চ ও বাস স্টেশনে পৌঁছাতে চরম ভোগান্তিতে পড়তে হবে। অনেকে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে স্টেশনে পৌঁছাতে না পারায় ট্রেন, বাস ও লঞ্চ মিস করার সম্ভাবনাও রয়েছে।
আজ বুধবার ছিল ঈদযাত্রার ষষ্ঠতম দিন। তবে গত কয়েকদিনের থেকে আজকে ঈদযাত্রায় বেশি ভোগান্তি চোখে পড়েছে। এর সঙ্গে যোগ হয়েছে রাজধানীসহ বিভিন্ন স্থানে হঠাৎ বজ্রসহ বৃষ্টি। যদিও আজ সকাল থেকেই বৃষ্টির আভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।
জানা গেছে, রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় সন্ধ্যায় বজ্রসহ বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের আকাশে বৃষ্টি বলয় গোধূলি সক্রিয় থাকায় বিকালের পর থেকে রাজধানী এবং তার আশেপাশের এলাকায় ঝড়-বৃষ্টির সঙ্গে শুরু হয় বজ্রপাত।
‘ঈদে বাড়ি যাওয়ার জন্য এখন কারওয়ান বাজারে অবস্থান করছি। এমনিতেই রাস্তায় তীব্র যানজট । তারমধ্যে বজ্রসহ বৃষ্টি চরম ভোগান্তিতে ফেলেছে। এখন কি করব ভাবতে পারছি না’— বলছিলেন ময়মনসিংহের যাত্রী সরকার ফারাবি।
এদিন সকালে বাস টার্মিনালগুলোতে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা করতে দেখা গেছে। অনেকে অভিযোগ করেছেন, নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘণ্টা দেরিতে বাস ছেড়েছে। বৃষ্টির কারণে রাতের গাড়ি আরও দেরি হতে পারে।
এদিকে মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী কয়েকদিন তা অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় যাত্রীদের সতর্কতার সঙ্গে যাতায়াত করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তবে সব প্রতিকূলতা সত্ত্বেও প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের আশায় যাত্রা অব্যাহত রেখেছেন মানুষ। অনেকেই ভোগান্তি মেনে নিয়েই গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

