প্রধান উপদেষ্টা গুলশানে, প্রধান বিচারপতি ধানমণ্ডিতে ভোট দেবেন
অনলাইন ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল সকাল ১০টায় রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর অনুষ্ঠিতব্য গণভোটে ভোটাধিকার প্রয়োগ করবেন। আজ বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
এছাড়া প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ভোটাধিকার প্রয়োগ করবেন ধানমণ্ডির ঢাকা মহিলা কলেজ কেন্দ্রে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

