আগামীর সময়

ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা : আইজিপি

ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা : আইজিপি

সংগৃহীত ছবি

ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে সরাসরি পুলিশকে জানানোর পরামর্শ দিয়েছেন আইজিপি আলী হোসেন ফকির। তিনি বলেছেন, ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে এসে এ কথা বলেছেন তিনি।

‘ঈদে মহাসড়কে মানুষকে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। যেখানে-সেখানে গাড়ি পার্কিং এবং অযাচিত কারণে যানজট রুখতে ট্রাফিক বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে, যেন অতিরিক্ত যানজট তৈরি না হয়’, লোকাল পর্যায়েও যানজট নিরসনে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

যানজটের কারণ উল্লেখ করে আইজিপি বলছিলেন, যত্রতত্র গাড়ি পার্কিং এবং যাত্রী নামানোর কারণে যানজট বাড়ে।

সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকলে ঈদযাত্রা আরও ভালো হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

    শেয়ার করুন: