Agamir Somoy E-Paper
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন, সদস্য হলেন রুমন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০২:২৪
প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন, সদস্য হলেন রুমন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত

‘প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা, ২০২৫’ অনুযায়ী ১১ সদস্যের নতুন প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন করেছে সরকার। নতুন কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন দৈনিক দিনকালের সম্পাদক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

রবিবার (৫ জুলাই) এ তথ্য জানানো হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে। মন্ত্রণালয়ের উপসচিব খাদিজা তাহেরা ববি স্বাক্ষরিত এ আদেশে বলা হয়, নীতিমালার উপ-অনুচ্ছেদ ৪.১ অনুযায়ী আগের কমিটি বাতিল করে গঠন করা হয়েছে নতুন এই কমিটি। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা। সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ উপপ্রধান তথ্য কর্মকর্তা (প্রটোকল)।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (প্রেস-২), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকার মহাসচিব কাদের গনি চৌধুরী, জেডনিউজডটনিউজের নির্বাহী সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, একাত্তর টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সংবাদ কর্মকর্তা শফিক আহমেদ এবং নিউজ ২৪ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি উম্মে মারুফা।

অফিস আদেশে নির্ধারণ করে দেওয়া হয়েছে কমিটির দায়িত্বও। সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কমিটি। এ ছাড়া অ্যাক্রিডিটেশন কার্ডসংক্রান্ত আপত্তি ও অভিযোগ গ্রহণ, শুনানি এবং নিষ্পত্তির ব্যবস্থাও করবে। পাশাপাশি সময়ের প্রয়োজন অনুযায়ী বিদ্যমান নীতিমালায় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের বিষয়ে সুপারিশ করবে সরকারের কাছে।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, নতুন কমিটি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে এর আগে গঠিত সব প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।

রাজধানীঅফিস আদেশঅতিরিক্ত প্রেস সচিব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    কিছুতেই মন গলছে না জামায়াতের

    কিছুতেই মন গলছে না জামায়াতের

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    সংকটে পাশে নেই বেসরকারি  বিদ্যুৎকেন্দ্র মালিকরা

    সংকটে পাশে নেই বেসরকারি বিদ্যুৎকেন্দ্র মালিকরা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১

    আগস্টেই আক্রান্ত ৫০ হাজার, প্রাণ গেল ১৮২ জনের

    আগস্টেই আক্রান্ত ৫০ হাজার, প্রাণ গেল ১৮২ জনের

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০

    ১০৩৯৪ কোটি টাকার মূলধন উধাও

    ১০৩৯৪ কোটি টাকার মূলধন উধাও

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮

    খেলাপিরা হবেন আরও বড় খেলাপি

    খেলাপিরা হবেন আরও বড় খেলাপি

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা

    নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮

    চার দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

    চার দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭

    এমপিওভুক্তদের জন্য লাগবে বাড়তি সাড়ে ১২ হাজার কোটি টাকা

    এমপিওভুক্তদের জন্য লাগবে বাড়তি সাড়ে ১২ হাজার কোটি টাকা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    ১৫০০ কোটি টাকার ধাক্কায় পেছাল এক গ্রেড এক পেনশন

    ১৫০০ কোটি টাকার ধাক্কায় পেছাল এক গ্রেড এক পেনশন

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২

    স্বয়ংক্রিয় নিরীক্ষার নামে হয়রানি

    স্বয়ংক্রিয় নিরীক্ষার নামে হয়রানি

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬

    স্কুল থেকে বিয়ে বাড়ি— ইরানে মার্কিন হামলা থেকে রেহাই পাচ্ছে না কিছুই

    স্কুল থেকে বিয়ে বাড়ি— ইরানে মার্কিন হামলা থেকে রেহাই পাচ্ছে না কিছুই

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪

    কমলাপুরে রেললাইনের পয়েন্টে আটকে গেল কিশোরের পা, আসছিল ট্রেন

    কমলাপুরে রেললাইনের পয়েন্টে আটকে গেল কিশোরের পা, আসছিল ট্রেন

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৮

    হিমালয়ে বাড়ছে হিমবাহের বন্যার ঝুঁকি, সতর্ক করল জাতিসংঘ

    হিমালয়ে বাড়ছে হিমবাহের বন্যার ঝুঁকি, সতর্ক করল জাতিসংঘ

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৯

    নিজ ভাইকে দল থেকে বহিষ্কারের দাবি এমপির

    নিজ ভাইকে দল থেকে বহিষ্কারের দাবি এমপির

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৩

    advertiseadvertise