ঢামেকে অসুস্থ কারাবন্দি কয়েদির মৃত্যু
আগামীর সময় প্রতিবেদক

গ্রাফিকস: আগামীর সময়
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া মো. রাজন (৩৪) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। কারাগার থেকে অসুস্থ অবস্থায় তাকে আজ সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
পরীক্ষা-নিরীক্ষা শেষে ঢামেকের চিকিৎসক তাকে ৬টা ১০ মিনিটের দিকে মৃত ঘোষণা করেন।
ঘটনা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক। তিনি বলেছেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
মৃত কয়েদি কোন মামলায় কারাগারে ছিলেন তা তাৎক্ষণিক জানা যায়নি।






