Agamir Somoy E-Paper
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসুস্থদের ঠিকানা তাজুলের বৃদ্ধাশ্রম
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

বৃষ্টি নামলেই রিকশাভাড়া বেড়ে দ্বিগুণ

প্রজ্ঞা দীপ
প্রজ্ঞা দীপ
agamir somoy
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১৯:০৪
বৃষ্টি নামলেই রিকশাভাড়া বেড়ে দ্বিগুণ

গ্রাফিকস: আগামীর সময়

বৃষ্টি নামলে পায়ে হেঁটে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার উপায় থাকে না রাজধানীতে। স্বল্প দূরত্বের গন্তব্যে যেতে রিকশা হয়ে উঠে ‘একমাত্র’ বাহন। এটাই যেন ‘বড় সুযোগ’ রিকশাচালকদের। মুহূর্তেই ভাড়া বেড়ে দ্বিগুণ-তিনগুণ।

আজ মঙ্গলবার প্রায় সারা দিন বৃষ্টি রাজধানীতে। শাহবাগ মোড়ে দেখা গেল একই চিত্র। গন্তব্যে পৌঁছাতে রিকশার জন্য অপেক্ষা করছেন যাত্রীরা। এ সুযোগে অস্বাভাবিক ভাড়া চাচ্ছেন কিছু চালক।

শাহবাগ থেকে হাতিরপুল বাজারগামী বেসরকারি চাকরিজীবী আলমগীর হোসেন বললেন, ‘এই পথে প্রতিদিন ৪০-৫০ টাকা ভাড়া দিয়ে যাই, আজ বৃষ্টি হয়েছে তাই ৮০ টাকা।’

মেডিকেল কলেজের শিক্ষার্থী নুসরাত জানান, বৃষ্টির মধ্যে বাস পাওয়া কঠিন। রিকশায় উঠতে হয়।রিকশাচালকরা যে ভাড়া চান বাধ্য হয়ে তা-ই দিতে হচ্ছে। বৃষ্টির সময় দামাদামির সুযোগ থাকে না যাত্রীদের।

রিকশাচালক হাসানের ভাষ্য, ‘বৃষ্টির দিনে রাস্তায় চলাচলে ঝুঁকি থাকে। জলাবদ্ধতা, যানজট এবং পিচ্ছিল সড়কে একটি ট্রিপ শেষ করতে অন্য সময়ের তুলনায় সময় বেশি লাগে। ট্রিপ কমে যাওয়ায় অতিরিক্ত ভাড়া নিচ্ছি।’

আরেক রিকশাচালক মনিরুল বলছিলেন, ‘অনেক চালক বৃষ্টিতে ভিজতে চায় না, রিকশাতেই বসে থাকে। অনেকে বৃষ্টির মধ্যে বেরও হয় না। আমরা যারা বের হই অনেক সময় হাঁটু পানিতে রিকশা টেনে নিয়ে যেতে হয়। কষ্ট বেশি হয় বিধায় আমরা মাঝেমধ্যে ভাড়া একটু বেশি নেই। পানিতে ভিজে অসুখ হলে তো কেউ আমাদের টাকা দেয় না।’

ব্যাংক কর্মচারী আবিদ হাসানের দাবি, অন্তত প্রধান সড়কে রিকশাভাড়ার একটি নির্দেশিকা বা ন্যূনতম নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকা প্রয়োজন। একই সঙ্গে বৃষ্টির দিনে পর্যাপ্ত গণপরিবহন নিশ্চিত করা গেলে সাধারণ মানুষকে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছাতে হবে না।

অন্যদিকে, বৃষ্টির দিনেও চিরচেনা যানজটের পরিবর্তন নেই রাজধানীতে। বৃষ্টি হোক বা রোদ সড়কে যানবাহনের দীর্ঘ সারি, ধীরগতির চলাচল এবং যাত্রীদের দুর্ভোগ। জলাবদ্ধতা এবং পরিবহনের অনিয়ন্ত্রিত চলাচল গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সৃষ্টি করছে দীর্ঘ যানজট। ফলে সময় বাঁচাতে বাস থেকে নেমে বেশি ভাড়ায় রিকশায় যেতে বাধ্য হচ্ছেন যাত্রীরা।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’