ঢামেকে এক কারাবন্দির মৃত্যু
আগামীর সময় প্রতিবেদক

ফাইল ছবি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মকবুল হোসেন (৫৪) নামে এক কারাবন্দি কয়েদির মৃত্যু হয়েছে। মকবুল হোসেন রাজধানীর যাত্রাবাড়ী এলাকার মৃত আলী আহম্মেদের ছেলে।
আজ বুধবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ।
মকবুল হোসেনের মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ক্যাম্পে দায়িত্বরত শাহবাগ থানার এসআই মো. মাহমুদুল হাসান।




