মিরপুরের দারুসসালামে গুলিতে নারী আহত
আগামীর সময় প্রতিবেদক

ঢামেকের জরুরি বিভাগে চলছে আহত জেসমিন আক্তারের চিকিৎসা। ফাইল ছবি
রাজধানীর দারুসসালাম থানার মাতবর বাড়ি এলাকায় দুর্বৃত্তের গুলিতে জেসমিন আক্তার (৩৮) নামে এক নারী আহত হয়েছেন।
আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঘটে এই ঘটনা।
আহত নারীকে উদ্ধার করে প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাতেই নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
আহত জেসমিন আক্তার ব্রাহ্মণবাড়িয়া নবিনগর উপজেলার উত্তর দাল্লা গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। বর্তমানে দারুসসালাম মাতব্বর বাড়ির সামনে একটি ভাড়া বাসায় পরিবারসহ থাকেন।
হাসপাতালে নিয়ে আসা আহতের ছেলে ইয়াছিন জানিয়েছেন, রাত সাড়ে আটটার দিকে তার মা জেসমিন বাসায় বসে টিভি দেখতে ছিলেন। হঠাৎ কে বা কারা তাকে জানালা দিয়ে গুলি করে। গুলিটি তার ডান হাতে বিদ্ধ হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেছেন, ঢামেকের জরুরি বিভাগে আহত নারীর চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।






