Agamir Somoy E-Paper
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের সেবায় মহেববুলের ৫৪ বছর
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজধানী

ছুটির দিনে ঢাকার রাস্তা ফাঁকা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১৬:০১
ছুটির দিনে ঢাকার রাস্তা ফাঁকা

ছবি: আগামীর সময়

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটির দিনে অন্য এক রূপ ধারণ করেছে ব্যস্ততম রাজধানী ঢাকা। চেনা যানজট ঠেলে যেখানে প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাতে হয়, সেখানে আজকের ঢাকা যেন একেবারেই শান্ত ও নীরব। সরেজমিনে ফার্মগেট, কারওয়ান বাজার ও ধানমন্ডি এলাকা ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের তুলনায় রাস্তায় যান ও পথচারীর সংখ্যা বেশ কম। অলিগলিতে নেই গাড়ির হর্ন বা যানজটের দীর্ঘ সারি, এমনকি ট্রাফিক সিগনালে দীর্ঘ সময় অপেক্ষায় থাকার কষ্টও পোহাতে হচ্ছে না চালকদের।

ছুটির এ আমেজ ও ফাঁকা রাজধানীর সৌন্দর্য নজর কেড়েছে কর্মজীবী নগরবাসীর। ধানমন্ডির রাস্তায় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সাজ্জাদ হোসেন বললেন, ‘ছুটির দিনের মতো ঢাকা শহর যদি সপ্তাহের অন্য দিনগুলোতেও এমন ফাঁকা থাকত, তবে এই শহর অনেক বেশি সুন্দর ও সুশৃঙ্খল হতো।’

কল্যাণপুর থেকে বসুন্ধরায় যাওয়ার জন্য তিনি হাতে এক ঘণ্টার বেশি সময় নিয়ে বের হলেও মাত্র আধাঘণ্টাতেই গন্তব্যে পৌঁছে গেছেন। জ্যাম না থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তার মতো অনেকেই।

ঈদে মিলাদুন্নবী পালন

তবে পুরো নগরীতে যখন ছুটির স্বস্তি, তখন এই ফাঁকা রাস্তা এক ভিন্ন চিত্র বয়ে এনেছে নিম্নআয়ের মানুষের জন্য। বিশেষ করে রিকশাচালক ও গণপরিবহন শ্রমিকদের আয়ে পড়েছে বড় ভাটা। রাস্তায় যাত্রী না থাকায় দৈনন্দিন জমার টাকা ওঠানো নিয়েই দুশ্চিন্তায় পড়েছেন তারা। রিকশাচালক কবির আফসোস করে জানান, ‘আজ রাস্তায় মানুষজন একদমই কম। দিনটা ফাঁকা থাকায় গাড়ি নিয়ে বের হওয়াই লস হয়েছে। দিন শেষে রিকশার জমার টাকাই উঠবে কি না সন্দেহ।’

যানজটহীন এই দিনে সাধারণ নগরবাসীর চলাচলে যেমন স্বস্তি ফিরেছে, তেমনি ফাঁকা রাজপথের এক কোণে ভিড় জমেছে ধর্মীয় উদযাপনের। শহরের বিভিন্ন মোড়ে ও প্রধান সড়কে মাঝে মাঝেই দেখা মিলছে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা ও গাড়ির বহরের। সাউন্ডবক্সে মিলাদুন্নবী সম্পর্কিত নাত ও গজল বাজিয়ে আনন্দ আর শ্রদ্ধায় দিনটি উদযাপন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। একদিকের ফাঁকা রাজপথের স্বস্তি আর অন্যদিকের নিরবচ্ছিন্ন উদযাপন মিলে আজকের ঢাকা যেন এক ভিন্ন আবহে শ্বাস নিচ্ছে।

ঈদে মিলাদুন্নবীঢাকার রাস্তা
    শেয়ার করুন:
    Advertisement
    বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

    বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

    ২৫ আগস্ট ২০২৬, ২১:০৭

    জামায়াত এমপি শাহজাহানের ‘পিএস’ নিয়ে অস্থির প্রশাসন

    জামায়াত এমপি শাহজাহানের ‘পিএস’ নিয়ে অস্থির প্রশাসন

    ২৬ আগস্ট ২০২৬, ০৭:৪৮

    সীতাকুণ্ডে সাঁকো পার হয়ে যেতে হয় স্বাস্থ্যকেন্দ্রে, নেই জনবল

    সীতাকুণ্ডে সাঁকো পার হয়ে যেতে হয় স্বাস্থ্যকেন্দ্রে, নেই জনবল

    ২৬ আগস্ট ২০২৬, ০৮:২১

    এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার

    এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার

    ২৫ আগস্ট ২০২৬, ২১:১৮

    তোমরা লেখবা, আমরা তোমাদের পিটাব— সাংবাদিকদের যুবদল নেতা

    তোমরা লেখবা, আমরা তোমাদের পিটাব— সাংবাদিকদের যুবদল নেতা

    ২৫ আগস্ট ২০২৬, ২২:৪৪

    পরিদর্শন কক্ষ উদ্বোধন নিয়ে দুই এমপির বাগবিতণ্ডা

    পরিদর্শন কক্ষ উদ্বোধন নিয়ে দুই এমপির বাগবিতণ্ডা

    ২৫ আগস্ট ২০২৬, ২২:৪৮

    নাগরিকত্ব প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সরাসরি উত্তর চায় টিআইবি

    নাগরিকত্ব প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সরাসরি উত্তর চায় টিআইবি

    ২৫ আগস্ট ২০২৬, ২০:৪৭

    সেফটি বাল্বে আটকে রূপপুর

    সেফটি বাল্বে আটকে রূপপুর

    ২৬ আগস্ট ২০২৬, ১০:৫৬

    কুয়েটের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি

    কুয়েটের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি

    ২৫ আগস্ট ২০২৬, ২০:৩০

    যে বিচারে অবিচার

    যে বিচারে অবিচার

    ২৬ আগস্ট ২০২৬, ০৪:২৯

    অন্ধকার খুপরিতেই কেটে যাচ্ছে সালেহার জীবন

    অন্ধকার খুপরিতেই কেটে যাচ্ছে সালেহার জীবন

    ২৬ আগস্ট ২০২৬, ১২:২৪

    বালিশের পর পর্দা, এরপর কী

    বালিশের পর পর্দা, এরপর কী

    ২৬ আগস্ট ২০২৬, ০৪:২৯

    অস্তিত্বহীন কর্মীর নামে অনুদান উত্তোলন

    অস্তিত্বহীন কর্মীর নামে অনুদান উত্তোলন

    ২৬ আগস্ট ২০২৬, ১২:২৫

    তাহলে সেই ফুলের অর্থ কী?

    তাহলে সেই ফুলের অর্থ কী?

    ২৬ আগস্ট ২০২৬, ০৪:২৯

    যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাই কমিশনার আব্দুল মুহিত

    যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাই কমিশনার আব্দুল মুহিত

    ২৫ আগস্ট ২০২৬, ২০:২২

    advertiseadvertise