ঢামেকে অসুস্থ কারাবন্দী কয়েদির মৃত্যু
আগামীর সময় প্রতিবেদক

গ্রাফিকস: আগামীর সময়
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) এক কারাবন্দী কয়েদির চিকিৎসাধীন মৃত্যু হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তিপক্ষের নির্দেশে কারারক্ষীরা অসুস্থ বন্দিকে ৬ অক্টোবর ঢামেকের মেডিসিন বিভাগের ৬০১ ওয়ার্ডে ভর্তি করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত কয়েদির নাম আকাশ বিশ্বাস (২৪)।
ঘটনা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান তিনি বলেন মৃত দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তিনি কি মামলায় বন্দি ছিলেন তাৎক্ষণিক জানা যায়নি।
মৃত বন্দি আকাশ যশোর কোতোয়ালি থানার আব্দুল গফুর বিশ্বাসের ছেলে।



