আগামীর সময়

ঢাকায় আজও বজ্রবৃষ্টির সম্ভাবনা

ঢাকায় আজও বজ্রবৃষ্টির সম্ভাবনা

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃহস্পতিবার বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

এদিন সকাল ৭টায় ঢাকা ও আশপাশের অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ তাপমাত্রা সামান্য কমতে পারে। সকাল ৬টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিন ছিল ২৪ দশমিক ২। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।

পূর্বাভাসে আরও জানানো হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত ৬টা ৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ৪ মিনিটে।

আবহাওয়া অধিদপ্তর চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলেছে, এ মাসে একাধিক কালবৈশাখী বয়ে যেতে পারে। এর মধ্যে দু–একটি তীব্র ঝড় হতে পারে।

এর আগে গতকাল রাজধানী ঢাকায় কালবৈশাখীসহ হয়েছিল বজ্রবৃষ্টি। বৃষ্টির পরিমাণ ছিল ৩১ মিলিমিটার।

    শেয়ার করুন: