Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
২১০০ কবর খুঁড়েছেন জাকির
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

মৃত্যুর মুখে বিন্তি বলে গেল হত্যাকারীর নাম

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৫
মৃত্যুর মুখে বিন্তি বলে গেল হত্যাকারীর নাম

ছোট ভাইকে নিয়ে সবজি কিনতে বের হয়েছিল বিন্তি। কিছুক্ষণের মধ্যেই বাসার সামনে রক্তাক্ত দেহ নিয়ে লুটিয়ে পড়ল সে। জ্ঞান হারানোর আগে সর্বশক্তি দিয়ে প্রতিবেশীর কাছে বলে গেল, ‛সিয়াম আমাকে ছুরি দিয়ে মেরেছে’।


হাজারীবাগের হায়দার গলিতে বুধবার রাতে ছুরিকাঘাতে নিহত স্কুলছাত্রী শারমিন বিন্তির পরিবার ও প্রতিবেশীদের বর্ণনায় মিলেছে এ তথ্য। এর ভিত্তিতে বৃহস্পতিবার সকালে আটক করা হয়েছে সিয়াম নামের তরুণকে। তার কাছ থেকে রক্তমাখা পোশাক ও ছুরি উদ্ধারের কথা জানায় হাজারীবাগ থানা পুলিশ।  


পরিবারের দাবি, দীর্ঘদিন বিন্তিকে উত্ত্যক্ত করছিল সহপাঠী সিয়াম। এরই জেরে হত্যাকাণ্ড। তবে পুলিশ বলছে, হামলাকারীর সঙ্গে মেয়েটির ছিল প্রেমের সম্পর্ক। ছুরি নিয়েই তার সঙ্গে দেখা করতে আসে সন্দেহভাজন সিয়াম।


এলাকার দুটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে ঘটনাটি। প্রথম ফুটেজে এক যুবকের সঙ্গে হাঁটতে দেখা গেছে বিন্তিকে। পরের ফুটেজে ছেলেটিকে দেখা যায় একা। হাতে থাকা ছুরি পরিষ্কার করছিলেন তিনি।


ঘটনাস্থলে থাকা বিন্তির পাশের বাড়ির এক নারী জানান, ছুরিকাঘাতে গুরুতর আহত মেয়েটি তার গায়ে ঢলে পড়েই বলতে থাকে সিয়ামের নাম। রাস্তায় স্থানীয় অনেকের সামনেই তার ওপর হামলা হয়। তাকে বাঁচাতে বা হামলাকারীকে ধরতে এগিয়ে আসেনি কেউ।


প্রত্যক্ষদর্শীদের একজন জানান, ‘আমি শুনেছি মেয়েটি বলেছে আমাকে বাঁচাও,বাঁচাও। পরে আমি দেখেছি ওই ছেলেটার ছুরি হাতে, সঙ্গে মোবাইল। হাতে রক্ত ছিল। সেই রক্ত মুছিতেছিল সে।’


নিহতের মা নাদিয়া বেগম জানালেন, স্থানীয়দের হইচই শুনে বাসার নিচে নেমে তিনি দেখেন মেয়ের রক্তাক্ত অচেতন দেহ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।


১৪ বছরের শারমিন বিন্তির বাড়ি শরীয়তপুরের সখিপুর থানার কাছিকাটা গ্রামে। হাজারীবাগের হায়দার আলী হোটেলের পাশে একটি ভাড়া বাড়িতে পরিবারের সাথে থাকত সে। পড়ত রায়েরবাজার হাইস্কুলের অষ্টম শ্রেণিতে।

নাদিয়া বেগমের অভিযোগ, ‛তিন-চার বছর আগে থেকে সিয়াম মোবাইলে আমার মেয়েকে ডিস্টার্ব করত। একদিন আমি নিজেই তাকে মোবাইলে বকাবকি করি। আজকে আমার মেয়েকে কুপিয়ে মেরে ফেলেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। খুনি সিয়ামের ফাঁসি চাই।’


বিন্তির বাবা মাছ ব্যবসায়ী বেল্লাল হোসেন রাতে হাসপাতালে বলছিলেন, ‘সিয়াম, একই স্কুলে পড়ত তারা। আমি কিছু বলতে পারছি না। আমি ওপরে ছিলাম। নিচে এসে দেখলাম আমার মেয়েকে কুপিয়ে রেখে গেছে। আমি এখন শুনলাম একটি ছেলে তাকে ডিসটার্ব করত, সেই ছেলেই এসেছে। সিসিটিভি ফুটেজও পাওয়া গেছে।’


নিহতের কাঁধে ও পিঠে একাধিক জখম আছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক।


সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম জানালেন,  কথাকাটাকাটির এক পর্যায়ে আগে থেকে সঙ্গে আনা ছুরি দিয়ে মেয়েটিকে আঘাত করে অভিযুক্ত। ধারণা করা হচ্ছে ঘটনাটি পূর্বপরিকল্পিত।


ঘটনার পরপরই প্রাথমিক তদন্তে যান হাজারীবাগ থানার ওসি হাফিজুর। তার বক্তব্য, ‛প্রেমঘটিত বিষয় নিয়ে ছুরিকাঘাত করে মেয়েটিকে হত্যা করা হয়েছে। আমরা এখন পর্যন্ত এর বেশি কিছু জানতে পারিনি।’



হত্যাকাণ্ডবিন্তি হত্যাহাজারীবাগ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৯ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    ইংল্যান্ড
    ০
    ২০ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    বিস্ময়ের শতবর্ষী কাইজেলিয়া

    বিস্ময়ের শতবর্ষী কাইজেলিয়া

    ১৭ জুলাই ২০২৬, ০৩:৩২

    ফাতেমা হত্যারহস্য উদঘাটন, ৮৭ সিসিটিভি ফুটেজে মিলল ক্লু

    ফাতেমা হত্যারহস্য উদঘাটন, ৮৭ সিসিটিভি ফুটেজে মিলল ক্লু

    ১৭ জুলাই ২০২৬, ০৪:৩৭

    সরকারকে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে

    সরকারকে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে

    ১৭ জুলাই ২০২৬, ০৩:২৫

    আলোচনার আগেই কার্গো হ্যান্ডলিংয়ে উন্নতি চায় ইইউ

    আলোচনার আগেই কার্গো হ্যান্ডলিংয়ে উন্নতি চায় ইইউ

    ১৭ জুলাই ২০২৬, ০৫:০২

    বাংলাদেশে নতুন করে দারিদ্রঝুঁকিতে ১২ লাখ মানুষ

    বাংলাদেশে নতুন করে দারিদ্রঝুঁকিতে ১২ লাখ মানুষ

    ১৭ জুলাই ২০২৬, ০৫:৪৩

    দেখা যাক

    দেখা যাক

    ১৭ জুলাই ২০২৬, ০৩:২৩

    বিছানায় স্বামীর মরদেহ ও রক্তাক্ত সন্তান, পাশেই ফোনে মগ্ন স্ত্রী

    বিছানায় স্বামীর মরদেহ ও রক্তাক্ত সন্তান, পাশেই ফোনে মগ্ন স্ত্রী

    ১৭ জুলাই ২০২৬, ০০:২৪

    ২১০০ কবর খুঁড়েছেন জাকির

    ২১০০ কবর খুঁড়েছেন জাকির

    ১৭ জুলাই ২০২৬, ০২:৪৫

    সোয়া লাখ কোটি টাকার রাজস্ব একাই দেয় চট্টগ্রাম

    সোয়া লাখ কোটি টাকার রাজস্ব একাই দেয় চট্টগ্রাম

    ১৭ জুলাই ২০২৬, ০৩:২২

    একদিন তোমাদের শহরও হবে ডাস্টবিন

    একদিন তোমাদের শহরও হবে ডাস্টবিন

    ১৭ জুলাই ২০২৬, ০৩:১২

    যে অঙ্কে বদলাচ্ছে না সরকারি গাড়ি সুবিধা

    যে অঙ্কে বদলাচ্ছে না সরকারি গাড়ি সুবিধা

    ১৭ জুলাই ২০২৬, ১০:৪৬

    গাইবান্ধায় এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান, এলাকায় তোলপাড়

    গাইবান্ধায় এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান, এলাকায় তোলপাড়

    ১৭ জুলাই ২০২৬, ০১:১৮

    সুতরাং

    সুতরাং

    ১৭ জুলাই ২০২৬, ০৩:২১

    বিএসইসির নতুন নেতৃত্বে বদলে যাচ্ছে শেয়ারবাজার

    বিএসইসির নতুন নেতৃত্বে বদলে যাচ্ছে শেয়ারবাজার

    ১৭ জুলাই ২০২৬, ০৭:৫০

    জনসমুদ্রে ‘ঘনঘটা’, নাচের ঢেউয়ে ভাসল চারুকলা

    জনসমুদ্রে ‘ঘনঘটা’, নাচের ঢেউয়ে ভাসল চারুকলা

    ১৭ জুলাই ২০২৬, ১৩:৫৯

    advertiseadvertise