ঢামেকে কারাবন্দির মৃত্যু
আগামীর সময় প্রতিবেদক

গ্রাফিকস: আগামীর সময়
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জব্বার হাওলাদার (৮০) নামের এক অসুস্থ কারাবন্দির মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে তাকে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বললেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
কারা সূত্রে জানা যায়, মৃত জব্বার হাওলাদার শরীয়তপুরের পালং থানার একটি মামলায় বন্দি ছিলেন।






