কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কারাবন্দি ঢামেকে মারা গেছেন
আগামীর সময় প্রতিবেদক

গ্রাফিকস: আগামীর সময়
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক কারাবন্দির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৫টা মারা যান তিনি।
মৃত মো. শাহিন আলম (৪০) জামালপুরের ইসলামপুর উপজেলার তেখড়িয়া পাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম এম এ বাছির। যাত্রাবাড়ী থানার একটি মামলায় কারাবন্দি ছিলেন তিনি।
এর আগে বুধবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক আজ সকাল ৫টায় তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই মো. সেলিম হোসেন বলেছেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।



