আগামীর সময়

নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর কখন জানালেন প্রেস সচিব

নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর কখন জানালেন প্রেস সচিব

প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। নির্বাচনের তিনদিনের মধ্যেও হতে পারে। তবে ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারি পার হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।


এই সরকার ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, এই সরকারের আমলে রেকর্ড সংখ্যক আইন পাশ হয়েছে। বাংলাদেশ থেকে গুম উঠে গেছে বলেও জানান তিনি।


শফিকুল আলম বলেন, নির্বাচনের আমেজ খুব উৎসবমুখর হচ্ছে। কোথাও তেমন কোনো সহিংসতা হয়নি। বেশ ভালো নির্বাচন হবে বলে তিনি আশাবাদী।


প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।

    শেয়ার করুন: