আগামীর সময়

‘বিজয়ী’ নুরকে অভিনন্দন জানালেন হাসান মামুন

‘বিজয়ী’ নুরকে অভিনন্দন জানালেন হাসান মামুন

ফাইল ছবি

পটুয়াখালী-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তাকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘অভিনন্দন ভিপি নুরুল হক নুর। নবনির্বাচিত সংসদ সদস্য, পটুয়াখালী-৩।’

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নুর লড়েছেন ট্রাক মার্কা নিয়ে। বিএনপি জোট থেকে পটুয়াখালী-৩ আসনে প্রার্থী হয়েছেন তিনি। অন্যদিকে বিএনপি থেকে বহিষ্কৃত হাসান মামুন লড়েছেন ঘোড়া মার্কা নিয়ে।

    শেয়ার করুন: