আগামীর সময়

বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন ৯ লেখক-কবি

বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন ৯ লেখক-কবি

বাংলা ভাষা ও সাহিত্যে সামগ্রিক অবদান এবং সৃজনশীল প্রতিভার স্বীকৃতিস্বরূপ বাংলা সাহিত্য পুরস্কার-২০২৫ পাচ্ছেন ৯ লেখক-কবি। আগামী ২৬শে ফেব্রুয়ারি বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের হাতে পুরস্কার তুলে দেবেন।


সোমবার বাংলা একাডেমি মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।


পুরস্কার প্রাপ্তরা হলেন— কবিতা মোহন রায়হান, কথাসাহিত্য নাসিমা আনিস, প্রবন্ধ/গদ্য সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্য হাসান হাফিজ, অনুবাদ আলী আহমদ, গবেষণা মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞান ফারসীম মান্নান মোহাম্মদী ও মুক্তিযুদ্ধ মঈদুল হাসান।


১৯৫৫ সালের ৩ ডিসেম্বর বাংলা একাডেমির যাত্রা শুরু হয়। পরে বাংলা সাহিত্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৯৬০ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার চালু হয়। প্রতিবছর ৯ জনকে সাহিত্য পুরস্কার দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।


    শেয়ার করুন: