Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

নিয়োগ পেলেন ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ প্রার্থী

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ মে ২০২৬, ১৪:২০
নিয়োগ পেলেন ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ প্রার্থী

সংগৃহীত ছবি

অবশেষে নিয়োগ পেলেন ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগ বঞ্চিত থাকা আরও ৯৬ জন প্রার্থী। এর মাধ্যমে ২০ বছরের দীর্ঘ প্রতীক্ষা আর বঞ্চনার ঘটল অবসান।

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিভিন্ন ক্যাডারে তাদের নিয়োগ দিয়ে আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে প্রজ্ঞাপন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সুপারিশের ভিত্তিতে নেওয়া হয়েছে এই চূড়ান্ত পদক্ষেপ।

প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিযুক্ত এসব কর্মকর্তাদের আগামী ১৮ মের মধ্যে তাদের ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে স্পষ্টভাবে জানানো হয়েছে, যদি নির্ধারিত তারিখে কেউ যোগদান না করেন, তবে তিনি চাকরিতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে। তার নিয়োগপত্র বাতিল হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে।

ক্যাডার নিয়ন্ত্রণকারী দপ্তর থেকে ভিন্ন কোনো নির্দেশনা না পেলে ১৮ মে-ই হবে তাদের যোগদানের শেষ সময়, জানানো হয় প্রজ্ঞাপনে।

নিয়োগপ্রাপ্তদের জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার স্বার্থে তাদের ব্যাচের প্রথম নিয়োগ প্রজ্ঞাপনের তারিখ থেকে ‘ভূতাপেক্ষভাবে’ এই নিয়োগ আদেশ কার্যকর হবে। অর্থাৎ, ধারণাগতভাবে তারা তাদের ব্যাচের সহকর্মীদের সঙ্গেই জ্যেষ্ঠতা বজায় রাখবেন। তবে এই ভূতাপেক্ষ নিয়োগের ফলে তারা অতীতের কোনো বকেয়া আর্থিক সুবিধা বা বেতন পাবেন না।

বিএনপি সরকারের আমলে ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষার ফল প্রকাশিত হয়, যেখানে ৩ হাজার ৫৬৭ জন উত্তীর্ণ হন। ২০০৭ সালের জুনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার অনিয়মের অভিযোগে প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে।

২০০৮ সালে দ্বিতীয়বার মৌখিক পরীক্ষার আয়োজন করা হয় এবং এর মাধ্যমে ৩ হাজার ২২৯ জনকে নিয়োগ দেওয়া হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে প্রথম দফায় উত্তীর্ণরা দীর্ঘ আইনি লড়াই শুরু করেন।

২০২৩ সালের নভেম্বরে হাইকোর্টের একটি বেঞ্চ ২৭তম বিসিএসের দ্বিতীয় মৌখিক পরীক্ষাকে অবৈধ ঘোষণা করেন।

২০২৪ ও ২০২৫ সালে যথাক্রমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় ও পরবর্তী রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে বঞ্চিত ১ হাজার ১৩৭ জনের চাকরি ফিরিয়ে দেওয়ার আইনি পথ চূড়ান্তভাবে উন্মুক্ত হয়।

গত বছরের ডিসেম্বরে বড় একটি অংশ নিয়োগ পাওয়ার পর আজ আরও ৯৬ জনের প্রজ্ঞাপন জারি হলো।

২৭তম বিসিএসনিয়োগজনপ্রশাসন মন্ত্রণালয়বঞ্চিত প্রার্থী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!