আগামীর সময়

মন্ত্রণালয় পেলেন দুই প্রতিমন্ত্রী

মন্ত্রণালয় পেলেন দুই প্রতিমন্ত্রী

নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করেছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সিনিয়র সহকারী সচিব অজিত দেবের সই করা আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

নতুন দুই প্রতিমন্ত্রীর মধ্যে হাবিবুর রশিদকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া মো. রাজিব আহসানকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।

আদেশে বলা হয়— গত ১৭ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনের আলোকে তাদের এই দায়িত্ব অর্পণ করা হয়েছে। এই অবস্থায় তাদের দপ্তর বণ্টনের আদেশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে শপথ নেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিপরিষদের সদস্যরা।


পরবর্তীতে ওইদিন রাতেই প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।


    শেয়ার করুন: