২৫ পূর্ণমন্ত্রী, ২৪ প্রতিমন্ত্রীর ডাক পেয়েছেন যারা

ফাইল ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীর নাম ঘোষণা করেছে।
আজ মঙ্গলবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার জন্য ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে। মন্ত্রী হিসেবে মনোনীতদের মধ্যে ২৩ জন সংসদ সদস্য এবং দুজন টেকনোক্র্যাট রয়েছেন।
২৫ জন মন্ত্রীর তালিকা হলো: মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, আবু জাফর মো. জাহিদ হোসেন, ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আবদুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আবদুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, মোহাম্মদ আমিন উর রশিদ (টেকনোক্র্যাট), আফরোজা খানম রিতা, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, এএনএম এহসানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম এবং শেখ রবিউল আলম।
২৪ জন প্রতিমন্ত্রীর তালিকা হলো: এম রশিদুজ্জামান মিল্লাত, আনিন্দ্য ইসলাম অমিত, মো. শরীফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফারহাদ হোসেন আজাদ, মো. আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, মো. রাজিব আহসান, মো. আবদুল বারী, মীর শাহে আলম, জোনায়েদ আবদুর রহিম সাকি (জোনায়েদ সাকি), ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এমএ মুহিত, আহাম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ এবং আলী নেওয়াজ মাহমুদ খাইয়াম।

