বায়রা’র সাবেক সভাপতির ইন্তেকাল
প্রেস বিজ্ঞপ্তি

সংগৃহীত ছবি
বায়রা’র সাবেক প্রেসিডেন্ট মোঃ আবুল বাশার (৬৯) আজ (১৮/০২/২০২৬) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ২ মেয়ে, স্ত্রী, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি ৩ মেয়াদে মোট ৬ বছর বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সীজ (বায়রা)’র
প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন এবং স্বনামধন্য নিজ ব্যবসা প্রতিষ্ঠান সরকার রিক্রুটিং এজেন্সী লিঃ এর চেয়ারম্যান এর দায়িত পালন করেন।
আজ (১৮/০২/২০২৬) বাদ আসর গুলশান সেন্ট্রাল মসজিদ এবং বাদ এশা ফেনীর নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে বায়রা’র সকল সদস্য ও কর্মকর্তা/কর্মচারী গভীর শোক প্রকাশ ও বিদেহী আত্ম্ার মাগফিরাত কামনা করেন।

