Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার

ছিল ৫ হাজারের বেশি ব্যাংক অ্যাকাউন্ট, হাতিয়েছেন প্রায় ১১ কোটি টাকা

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ২১:৫১
ছিল ৫ হাজারের বেশি ব্যাংক অ্যাকাউন্ট, হাতিয়েছেন প্রায় ১১ কোটি টাকা

সংগৃহীত ছবি

আদতে তিনি একজন ফেসবুক ইনফ্লুয়েন্সার। তবে তার বিরুদ্ধে অভিযোগ কোটি টাকা হাতিয়ে নেওয়ার। পুলিশ তাকে গ্রেপ্তার করার পর মিলেছে আরও ভয়াবহ তথ্য। তার সঙ্গে ৫ হাজার ৪৩৬টি ব্যাংক অ্যাকাউন্টের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ।

ঘটনাটি ভারতের। অভিযুক্ত ইনফ্লুয়েন্সারের নাম রোহান যাদব। প্রতারণার মাধ্যমে এক বৃদ্ধের কাছ থেকে ১০ কোটি ৭৪ লাখ রুপি হাতিয়ে নেওয়ার অভিযোগে রোহানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

পুলিশের ভাষ্য, যাদবের সব ব্যাংক অ্যাকাউন্ট ও আর্থিক উৎস জব্দ করা হয়েছে। এরপর তিনি নিজেই আদালতে আত্মসমর্পণ করেন।

তদন্তে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে একদল প্রতারক সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) কর্মকর্তা পরিচয়ে ওই বৃদ্ধের সঙ্গে যোগাযোগ করে। তাকে একটি মামলায় অভিযুক্ত করা হয়েছে বলে ভয় দেখানোর পাশাপাশি গ্রেপ্তারের হুমকিও দেওয়া হয়। আইনি ব্যবস্থা এড়াতে তাকে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ১০ কোটি ৭৪ লাখ রুপি স্থানান্তরের নির্দেশ দেয় প্রতারকরা।

আরও পড়ুন

বালুঘাটে কর্মীকে থাপড়ানো সেই ইউএনও প্রত্যাহার

১৩ আগস্ট ২০২৬

প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ওই বৃদ্ধ পুলিশের কাছে অভিযোগ করেন। পরে প্রতারক দলের এক সদস্য এটিএম থেকে টাকা তোলার সময় পুনে পুলিশের হাতে ধরা পড়েন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হর্ষদ সুভাষ ধানতোল, সমর্থ সুরেশ দেশমুখ ও অমর শিবাজি আত্তার্গীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে ধানতোল জানান, এটিএম থেকে টাকা তুলে তিনি তা রোহান যাদবের কাছে পৌঁছে দিতেন। এরপর তদন্তে যাদবের সঙ্গে বিপুলসংখ্যক ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের যোগসূত্র সামনে আসে।

পুলিশের দাবি, প্রতারণার মাধ্যমে পাওয়া ১০ কোটি ৭৪ লাখ রুপি যাদব মোট ৫ হাজার ৪৩৬টি ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করেছিলেন। তদন্তে আরও জানা যায়, টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে তিনি হংকংয়ের কয়েকজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখতেন এবং নিয়মিত ভিডিও কলে কথা বলতেন।

কর্মকর্তারা জানান, হংকংয়ে থাকা কথিত হ্যান্ডলারদের সঙ্গে ডিজিটাল ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আর্থিক লেনদেন করতেন যাদব। ভারত থেকে বৈদেশিক মুদ্রায় অর্থ পাঠানোর বিনিময়ে তিনি মোটা অঙ্কের কমিশন পেতেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ জানিয়েছে, রোহান যাদব সামাজিক মাধ্যমে ইনফ্লুয়েন্সার হওয়ার পাশাপাশি সেলিব্রিটি ম্যানেজমেন্টের কাজও করতেন। তার বিরুদ্ধে পুনে এবং পিম্পরি-চিঞ্চওয়াড়ে দুটি মামলা করা হয়েছে।

ভারতপ্রতারণাইনফ্লুয়েন্সার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে