Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
হাজারো মানুষের প্রেরণা রফিকুল
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় লাইফস্টাইল

ফ্রিজে বরফ জমছে? গলানোর সহজ উপায় জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ১০:২১
ফ্রিজে বরফ জমছে? গলানোর সহজ উপায় জেনে নিন

সংগৃহীত ছবি

সপ্তাহ না যেতেই ডিপ ফ্রিজে বরফ জমে পাহাড় হয়ে গেছে? ফ্রিজারে ডিফ্রিস্ট বোতাম বা অটো-ডিফ্রিস্ট সুবিধা না থাকলে সমস্যাটি আরও প্রকট হতে পারে। সাধারণত ফ্রিজারে বাইরের বাতাস বেশি প্রবেশ করলে এই ধরনের সমস্যা হয়।

এতে অভ্যন্তরীণ আর্দ্রতা জমে যায় এবং বরফ জমে বাইরের দিকে বেরিয়ে আসতে শুরু করে। অনেকে খুঁচিয়ে বা বল প্রয়োগ করে বরফ দূর করার চেষ্টা করেন। এটি একেবারেই করা উচিত নয়। এতে ফ্রিজ ক্ষতিগ্রস্ত হয়। চলুন, ডিপ ফ্রিজের বরফ গলানোর কিছু সহজ উপায় জেনে নেওয়া যাক-

প্রথমে ফ্রিজার বন্ধ করুন এবং ভেতরের সবকিছু বের করে ফেলুন। ফ্রিজারের চারপাশে মেঝেতে তোয়ালে বিছিয়ে দিন যেন পানির ফোঁটা নিচে না পড়ে।

গরম পানির স্প্রে
এটি সবচেয়ে সহজ পদ্ধতি। একটি স্প্রে বোতলে কুসুম গরম পানি নিয়ে স্প্রে করে দিন বরফের উপর। এরপর রুমের ফ্যান ছেড়ে রাখুন। পানি ও বাতাসের কারণে দ্রুত আলগা হয়ে যাবে বরফ। নিচে একটি মোটা পলিথিন রাখবেন। বরফ ভেঙে ভেঙে পড়লে সেটা সরিয়ে ফেলবেন।

গরম পানির বাষ্প
পানি ফুটিয়ে নিন। একটি নিরাপদ বাটিতে নিয়ে নিন। ফ্রিজারের ভেতরে মোটা তোয়ালে বিছিয়ে উপরে এই বাটি রেখে ফ্রিজ বন্ধ করে নিন। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে বরফ আলগা হয়ে যাবে।

প্লাস্টিক বা কাঠ দিয়ে আলতো করে আলগা করুন
কিছুক্ষণ ফ্রিজ বন্ধ করে রাখার পর বরফ আলগা হয়ে গেলে আলগা বরফ ফেলার জন্য কাঠের চামচ ব্যবহার করুন। আলতো করে খোঁচা দিলেই বরফ উঠে আসবে। কখনই ধাতব কিছু ব্যবহার করবেন না বরফ আলগা করার জন্য। এতে প্লাস্টিকের আস্তরণ ফেটে যেতে পারে।

হেয়ার ড্রায়ার ব্যবহার করতে পারেন
হেয়ার ড্রায়ারের লো হিট ব্যবহার করে বরফ গলাতে পারেন। বিশেষ করে বরফের যে অংশ একেবারেই আলগা হতে চাইছে না, সেই অংশের উপর উষ্ণ দিন।

পাতলা বরফের জন্য রাবিং অ্যালকোহল ব্যবহার করুন
গরম পানির সাথে রাবিং অ্যালকোহল মিশিয়ে স্প্রে বোতলে ভরে দিন। বরফের পাতলা স্তরে স্প্রে করুন এটি। দ্রুত গলে যাবে বরফ।

বরফের উপর গরম তোয়ালে রাখুন
গরম পানিতে তোয়ালে ভিজিয়ে বরফের উপর বিছিয়ে দিন। ফ্রিজারটি ৫-১০ মিনিটের জন্য বন্ধ করুন। বরফ আলগা হয়ে যাবে কম সময়ের মধ্যেই।

বরফ জমা ঠেকাতে করণীয়

* প্রতিবার ব্যবহারের পর দরজা ভালোভাবে বন্ধ করতে হবে।
* দরজা বেশিক্ষণ খোলা রাখা যাবে না।
* দরজার সিল পরখ করতে হবে। ফাঁক বা ফাটল থাকলে মেরামত করা জরুরি।
* গরম খাবার ফ্রিজে রাখার আগে ঠাণ্ডা করে নিতে হবে।
* ফ্রিজ অতিরিক্ত বোঝাই করা যাবে না। বাতাস চলাচলের জন্য জায়গা রাখুন।

লাইফস্টাইল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    সেতু নেই ডাকাতিয়া নদীতে, স্বেচ্ছাশ্রমে ২৬০ ফুট বাঁশের সাঁকো

    সেতু নেই ডাকাতিয়া নদীতে, স্বেচ্ছাশ্রমে ২৬০ ফুট বাঁশের সাঁকো

    চুয়েটে অচলাবস্থার এক মাস:  বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    চুয়েটে অচলাবস্থার এক মাস: বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    পুলিশের বাড়িতে নিজেদের দ্বন্দ্বেই পুলিশের অভিযান

    পুলিশের বাড়িতে নিজেদের দ্বন্দ্বেই পুলিশের অভিযান

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    পঞ্চগড়ে দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলীকে আটকালেন স্থানীয়রা

    পঞ্চগড়ে দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলীকে আটকালেন স্থানীয়রা