Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় হাত বাড়িয়ে দাও

মানবিক আবেদন

আলোর নাম যখন প্রোটন থেরাপি

agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১১:৫১
আলোর নাম যখন প্রোটন থেরাপি

কবিতায় যিনি লিখেছিলেন, ‘ঐ দূরে জাহাজের আলো’, আজ সেই আলোর নাম প্রোটন থেরাপি আর অন্ধকারের নাম ক্যানসার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৬তম আবর্তনের শিক্ষার্থী, মঞ্চ অভিনেতা ও কবি চূড়ান্ত সাহার চিকিৎসায় এরই মধ্যে ব্যয় হয়েছে ৫৫ লাখ টাকা। প্রয়োজন আরও ৬০ লাখ টাকার বেশি। চিকিৎসার খরচ মেটাতে গিয়ে তার পরিবার আজ নিঃস্ব।

চূড়ান্তর জন্ম ও বেড়ে ওঠা চাঁদপুরের শাহরাস্তির মেহের গ্রামে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে মনোনিবেশ করেন নাট্যচর্চায়। কবিতা তো নিত্যসঙ্গী। ২০১৯ সালের বইমেলায় প্রকাশ পায় প্রথম কবিতার বই ‘বৈকুণ্ঠ হঠাৎ করে চিৎকার করে—কেউ আছো?’। ২০২৫ সালে ‘পরোক্ষ যাত্রী ও তিনটি কবিতা’। কিন্তু তার আগেই জীবনে নেমে আসে অন্ধকার। ২০২৪ সালের অক্টোবরে ঢাকার এক ক্লিনিকের চিকিৎসক জানান, চূড়ান্ত আক্রান্ত হয়েছেন সাইনোনাজাল স্কোয়ামাস সেল কার্সিনোমায়। নাক এবং প্যারানাসাল সাইনাসের আস্তরণে জন্ম নেওয়া একটি বিরল ও আক্রমণাত্মক ক্যানসার এটি। নামটি যতই দীর্ঘ ও দুর্বোধ্য, তার চেয়েও ভয়ংকর ছিল রোগের বিস্তার। সে বছরের নভেম্বরে ভর্তি হন ভারতের বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালে; সেখানে চার মাস নিয়েছেন কেমোথেরাপি। এরপর নানা জায়গায় নানা চিকিৎসা নিয়েছেন; তবু অসুখ সারেনি। এরই মধ্যে চিরতরে হারিয়েছেন বাম চোখের দৃষ্টিশক্তি। ডান চোখের দৃষ্টিও ক্ষীণ হয়ে গেছে।

চেন্নাইয়ের অ্যাপোলো প্রোটন ক্যানসার সেন্টারের চিকিৎসক জানিয়েছেন, চূড়ান্তকে বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে প্রোটন থেরাপির আগে কেমো, ইমিউনো আর টার্গেট—একসঙ্গে দিতে হবে। ১৪ দিন পরপর। মোট ১২ বার। প্রতিবারে খরচ পড়বে এক লাখ টাকার বেশি। ধারদেনা করে নিঃস্ব হয়ে পড়া চূড়ান্তর পরিবার এখন একদম অসহায়। তবু চেষ্টা থামায়নি। ঢাকার স্কয়ার হাসপাতালে চলছে তার চিকিৎসা।

চূড়ান্ত সাহাকে সাহায্য করার উপায়:

বিকাশ ও নগদ : 01521323427 (সাইফুল শামীম; বন্ধু; শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)
রকেট : 015213234279 (সাইফুল শামীম)
ব্যাংক অ্যাকাউন্ট: MD SHAIFUL ISLAM SHAMIM
IFIC Bank PlC, Ashulia Branch,
Account No: 0230156554851
Routing Number: 120260225,
SWIFT Code: IFICBDDH

প্রোটন থেরাপিজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise