Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পরবাসে

প্যারিসে বাণিজ্য মেলায় নজর কাড়ছে বাংলাদেশি উদ্যোক্তার পণ্য

ফরিদ আহাম্মেদ রনি
agamir somoy
প্রকাশ: ০২ মে ২০২৬, ২১:৩৬
প্যারিসে বাণিজ্য মেলায় নজর কাড়ছে বাংলাদেশি উদ্যোক্তার পণ্য

প্যারিস এক্সপো পোর্ত দ্য ভার্সাইয়ে মেলায় দর্শনার্থীরা (ছবি: লেখক)

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলছে ইউরোপের প্রাচীনতম মেলা ‘ফোয়াঁ দ্যু প্যারিস’ (প্যারিস ফেয়ার)। ১২ দিনের এই আয়োজনে বিশ্বের শতাধিক দেশের পাশাপাশি রয়েছে এক টুকরো বাংলাদেশ! প্যারিস এক্সপো পোর্ত দ্য ভার্সাইযের বিশাল চত্বরে চলমান মেলায় বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান তুরাগ মিলানো জুয়েলারির প্রতি দর্শনার্থীদের আলাদা আগ্রহ চোখে পড়ার মতো। তাদের স্টলে আধুনিক ও নান্দনিক নকশার গয়না ফরাসি ক্রেতাদের কাছে বিশেষভাবে সমাদৃত হচ্ছে।

ইউরোপের বিভিন্ন আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করেছে তুরাগ মিলানো জুয়েলারি। এবার প্যারিস ফেয়ারে অংশগ্রহণের মাধ্যমে সরাসরি ফরাসি ভোক্তাদের দৃষ্টিভঙ্গি বোঝার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি উদ্যোক্তারা।বাংলাদেশের পাটজাত পণ্য, হস্তশিল্প ও তুরাগ মিলানোর মতো ব্র্যান্ডের জুয়েলারি পণ্যের গুণগত মান আকৃষ্ট করে ক্রেতাদের।

তুরাগ মিলানো স্টলে ফরাসি দর্শনার্থীরা (ছবি: লেখক)

মেলায় আসা এক ফরাসি দর্শনার্থী জানান, বাংলাদেশি পণ্যে এক ধরনের আদিম ছোঁয়া আছে, যা আধুনিক ঘর সাজানোর ক্ষেত্রে দারুণ মানানসই। বিশেষ করে তুরাগ মিলানোর জুয়েলারির ডিজাইন বেশ ইউনিক। 

ইউরোপের বাজারে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশি ব্যবসায়ীরা বলছেন, প্যারিস ফেয়ার শুধুই পণ্য বিক্রির জায়গা নয়, এটি ব্র্যান্ডিংয়ের বিশাল এক মঞ্চ। সঠিক বিপণন ও সরকারি সহযোগিতা পেলে তৈরি পোশাকের বাইরেও জুয়েলারি এবং হস্তশিল্প খাতে ফ্রান্সে বিশাল বাজার দখল করতে পারে বাংলাদেশ।

প্যারিস এক্সপো পোর্ত দ্য ভার্সাইয়ে চলছে মেলা (ছবি: লেখক)

বসন্তকালীন এই মেলা বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে— এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

গত ৩০ এপ্রিল শুরু হওয়া প্যারিস ফেয়ারে বাংলাদেশের পাশাপাশি ভারত, চীন, মরক্কো, ইতালি ও ভিয়েতনামের ঐতিহ্যবাহী পণ্যের প্রদর্শনী চলছে। সিল্ক ও বৈচিত্র্যময় মসলার সম্ভার নিয়ে বড় প্যাভিলিয়ন সাজিয়েছে ভারত। মরক্কো ও তিউনিসিয়া হস্তচালিত কার্পেট এবং সিরামিক পণ্যে বৈচিত্র্যের পসরা রেখেছে। ভিয়েতনাম প্রদর্শন করছে বাঁশ ও কাঠের তৈরি টেকসই গৃহস্থালি পণ্য। মেলা চলবে ১১ মে পর্যন্ত। 

প্যারিসফ্রান্সমেলাজুয়েলারি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব