Agamir Somoy E-Paper
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
শিশুদের সংগীত শিক্ষায় উয়েরার গুরুগৃহ
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢাকা ১০০০

ঢাকা শহর ফেলে অন্য কোথাও থাকতে ইচ্ছে করে না

ইরাজ আহমেদ
ইরাজ আহমেদ
agamir somoy
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৫
ঢাকা শহর ফেলে অন্য কোথাও থাকতে ইচ্ছে করে না

খান ব্রাদার্স অ্যান্ড কোম্পানির বর্তমান স্বত্বাধিকারী কেএম ফিরোজ খান। অঙ্কন: ফারজিন

জীবনের দীর্ঘ একটা সময় তার কেটেছে নাক টেনে নতুন বই আর কাগজের ঘ্রাণ নিয়ে। লেটার প্রেসের মেশিন চলার শব্দ আজও যেন তার কানে লেগে আছে। ঢাকার বাংলাবাজারের বইপাড়ার অলিগলি, পুরনো শহরের পথঘাট যেমন তাকে চেনে, তেমনি তিনিও চেনেন সেই যাত্রাপথকে নিজের হাতের তালুর মতো। ঢাকা শহরটা তার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে উঠেছে হাতে হাত রেখে। তিনি বাংলাদেশের প্রখ্যাত প্রকাশনা সংস্থা খান ব্রাদার্সের কর্ণধার ফিরোজ খান।

‘কেমন লাগল এ শহরের জীবন, বেঁচে থাকা আর মানুষের গল্প?’

প্রশ্নটা শুনে একটু হেসে উত্তর দিলেন, ‘ভালোই তো। ঢাকা শহরে গরুর গাড়িও দেখলাম আবার অত্যাধুনিক গাড়িও দেখলাম। চোখের সামনে ঢাকা রাজধানী হলো। ধানক্ষেত, ফাঁকা জায়গা ভরাট হয়ে আধুনিক শহর তৈরি হলো; সবই তো চোখের সামনে। কত মানুষের সঙ্গে পরিচয় হলো, কত মানুষ জীবন থেকে বিদায় নিল। এ শহরে কেউ-কাউকে এখন আর চিঠি লেখে না। ল্যান্ডফোনের জায়গা দখল কর নিল মোবাইল ফোন। এলো কম্পিউটার। একটা জীবন কেটে গেল এ শহরের বহু পরিবর্তনের মধ্য দিয়ে। আমার ভালোই লাগল।’

১৯৬৬ সালে মানিকগঞ্জ থেকে এসএসসি পরীক্ষা দিয়ে পরিবারের সঙ্গে ঢাকায় পা রাখা। জগন্নাথ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় পাস করার পর জীবন জুড়ে গেল প্রকাশনা শিল্পের সঙ্গে। ১৯৬৪ সালে কলকাতা পুড়ছে দাঙ্গার আগুনে। বাবা বইয়ের ব্যবসা গুটিয়ে পুরান ঢাকার সূত্রাপুরে চলে এলেন। জগন্নাথ কলেজের কাছেই একটি ছোট্ট দোকান হলো তাদের। সেখানেই কলেজের ক্লাসের পর বসতেন ফিরোজ খান। সেই থেকেই শুরু। তারপর ধীরে ধীরে ডালপালা বিস্তার করে খান ব্রাদার্স হয়ে উঠল প্রখ্যাত প্রকাশনা সংস্থা।

‘যখন বাংলাবাজারে দোকান হলো, কত মানুষ আসত সেখানে’— কথায় কথায় পেছনের পথটার স্মৃতি এসে ভিড় করে ফিরোজ খানের মনে, ‘তখনকার ঢাকার কবি-সাহিত্যিক আর বুদ্ধিজীবীরা আসতেন সেখানে। নিয়মিত আড্ডা জমে উঠত। আসতেন কথাশিল্পী আখতারুজ্জামান ইলিয়াস, রাহাত খান, শওকত ওসমান, কবি আবুল হাসান, নির্মলেন্দু গ‍ুণ, রফিক আজাদ। সেই শহরটা, সেই ভালোলাগার সময়টা আজও মনের মধ্যে ভালোবাসার জায়গা হয়ে বসে আছে।’

আজকাল বাংলাবাজারে খুব একটা যেতে পারেন না স্বাস্থ্যগত কারণে। প্রকাশনা জগতের সমসাময়িক বন্ধুদের অনেকেই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন। সেই লেখক-বুদ্ধিজীবীদের আড্ডাও আর জমজমাট হয়ে উপচে পড়ে না খান ব্রাদার্সে। সন্তান, ভাইবোন সবাই এ শহর থেকে জীবনের পাট গুটিয়ে চলে গেছেন পৃথিবীর নানা শহরে।

তারও কি এ শহরটাকে ছেড়ে চলে যেতে ইচ্ছে করে? প্রশ্নের উত্তর দিতে সময় নিলেন না ফিরোজ খান। সোজা জানালেন, ঢাকা ছেড়ে অন্য কোথাও কখনো বসবাস করার ইচ্ছা হয়নি তার। পুরান ঢাকার বাসিন্দা ছিলেন ১৯৮১ সাল পর্যন্ত। একটা সময়ে বাড়ি থেকে বের হলে চারপাশে কত চেনা মানুষ, পাড়া-প্রতিবেশী। তারাই তো আত্মার আত্মীয় হয়ে আছে। ঢাকার একদা মিটমিট করে জ্বলা জীবন চোখের সামনে আলো ঝলমল হয়ে উঠেছে— এ শহর ফেলে অন্য কোথাও চলে যেতে মন সায় দেয় না তার।

স্বাধীনতা যুদ্ধের আগে এবং পরে প্রচুর সিনেমা দেখতেন। সিনেমা দেখতে ভালো লাগত। পুরনো শহরের জমজমাট সিনেমা হলগুলো তার চোখের সামনেই ধীরে ধীরে উঠে গেছে। শেষবার হলে গিয়ে সিনেমা দেখেছেন কথাশিল্পী হ‍ুমায়ূন আহমেদ নির্মিত ‘আগুনের পরশমণি’। হ‍ুমায়ূন আহমেদ টিকিট দিয়েছিলেন। ঢাকা তখন ছিল ছিমছাম এক শহর। এত মানুষের ভিড়ে দমবন্ধ হয়ে ওঠেনি জীবন। তখন বন্ধুদের সঙ্গে কয়েক আনার বাদাম আর আঙুর কিনে চলে যেতেন সদরঘাটে বাঁধা লঞ্চে। সেখানেই জমে উঠত আড্ডা। সেই ঢাকাতেই কেটেছে তার প্রিয় সময়।

তবুও ঢাকাই তার ভালোবাসা। প্রিয় শহর। এই জীবনে প্রবাহ, রোদ, বৃষ্টি, শীত তার ভালো লাগে। এখনো খান ব্রাদার্সের আলো জ্বলে। সন্তানরাও স্থায়ীভাবে অন্য দেশে বসবাস করায় এই বই প্রকাশনার ব্যবসার হাল তারা ধরবে না বলেই মনে করেন ফিরোজ খান। তবুও ঢাকা তাকে বেঁধে রাখল অদ্ভুত এক মায়ায়।

ফিরোজ খানখান ব্রাদার্স অ্যান্ড কোম্পানিবাংলাবাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা

    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা

    উত্থানের পর অস্বস্তির বৃত্তে জামায়াত

    উত্থানের পর অস্বস্তির বৃত্তে জামায়াত

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    রিমান্ড শেষে আখতারুজ্জামান আদালতে, আটক রাখার আবেদন

    রিমান্ড শেষে আখতারুজ্জামান আদালতে, আটক রাখার আবেদন