Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফ্যাক্টচেক

তারেক রহমানের সঙ্গে তর্কের পর রুমিন ফারহানার পদত্যাগের বিষয়টি ভুয়া

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১৬:৫০
তারেক রহমানের সঙ্গে তর্কের পর রুমিন ফারহানার পদত্যাগের বিষয়টি ভুয়া

ছবিঃ আগামীর সময়

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তর্কে জড়িয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

ভিডিওটিতে রুমিন ফারহানার দুটি বক্তব্য এবং একটি সংবাদ পাঠিকার ফুটেজ যুক্ত করে বিষয়টি উপস্থাপন করা হয়েছে।

তবে অনুসন্ধানে দেখা গেছে, এই দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ২০২২ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় রুমিন ফারহানার পদত্যাগ সংক্রান্ত পুরোনো ভিডিওগুলো একত্র করে নতুন করে প্রচার করা হচ্ছে।

দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম বা সূত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার তর্কের তথ্য পাওয়া যায়নি। এমনকি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেও রুমিন ফারহানার কোনো বক্তব্যের প্রমাণ মেলেনি এবং সাম্প্রতিক সময়ে তার পদত্যাগের ঘটনাও ঘটেনি।

যাচাইয়ে দেখা যায়, ভিডিওটির একটি অংশ রুমিন ফারহানার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল Rumeen’s Voice-এ ২০২২ সালের ১০ ডিসেম্বর প্রকাশিত ভিডিও থেকে নেওয়া। সেখানে তিনি ওই সময়ের বিএনপির সংসদ সদস্যদের সম্মিলিত পদত্যাগের কথা বলেছিলেন।

এ ছাড়া ভিডিওটির আরেকটি অংশ Somoy TV-এর ২০২২ সালের একটি জনসভার ফুটেজ, যেখানে তিনি সংসদে কথা বলতে বাধা পাওয়ার অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দেন। একইভাবে ভিডিওতে ব্যবহৃত সংবাদ পাঠিকার অংশটিও ATN News-এর ২০২২ সালের প্রতিবেদন থেকে নেওয়া।

উল্লেখ্য, ২০২২ সালের ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগে বিএনপির এক সমাবেশে রুমিন ফারহানা পদত্যাগের ঘোষণা দেন এবং পরদিন তিনি সহ বিএনপির পাঁচ সংসদ সদস্য স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।

সুতরাং, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তর্কে জড়িয়ে রুমিন ফারহানার সাম্প্রতিক পদত্যাগের দাবিটি সম্পূর্ণ ভুয়া।

রুমিন ফারহানা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise