Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

রিয়াদে সোফা কারখানায় আগুনের ঘটনায় ছড়ানো ভিডিওটি ২০২৩ সালের

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১৯:০৯
রিয়াদে সোফা কারখানায় আগুনের ঘটনায় ছড়ানো ভিডিওটি ২০২৩ সালের

ছবি: আগামীর সময়

সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের প্রাণহানির ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অগ্নিকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়ে দাবি করা হচ্ছে— এটি গতকাল ৯ আগস্ট রিয়াদে ঘটে যাওয়া সেই বিস্ফোরণের দৃশ্য।

তবে অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিটি ভুল ও বিভ্রান্তিকর। প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়; এটি ২০২৩ সালে সৌদি আরবের দাম্মাম এলাকার একটি শিল্পনগরীতে আগুন লাগার ৩ বছরের পুরনো দৃশ্য।

মূল ভিডিওর উৎস ও অনুসন্ধান

ভিডিওটি থেকে স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হলে ইরানভিত্তিক সংবাদমাধ্যম ‘Mehr News’-এ ২০২৩ সালের ৪ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদনে এর দৃশ্যগুলোর মিল পাওয়া যায়। ওই সময় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের একটি শিল্প এলাকায় ভয়াবহ এই আগুনের ঘটনা ঘটেছিল।

পরবর্তীতে বিষয়ভিত্তিক কি-ওয়ার্ড অনুসন্ধানে ২০২৩ সালের ৪ মার্চ একাধিক আন্তর্জাতিক ও আঞ্চলিক গণমাধ্যমে একই অগ্নিকাণ্ডের সংবাদ প্রকাশিত হতে দেখা যায়।

রিয়াদের প্রকৃত অগ্নিকাণ্ড ও হতাহতের তথ্য

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রের বরাতে ‘দ্য ডেইলি স্টার’-এর বাংলা সংস্করণে এক প্রতিবেদনে জানানো হয়, সৌদি আরবের রিয়াদের আল-শিফা থানার অধীন মুসা শিল্প এলাকার একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে। মর্মান্তিক এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১৬ জন বাংলাদেশি নাগরিক প্রাণ হারান। নিহত এসব প্রবাসী বাংলাদেশের নওগাঁ, নাটোর ও রাজশাহী জেলার বাসিন্দা ছিলেন।


সব তথ্য বিশ্লেষণ শেষে এটি স্পষ্ট যে, রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের মর্মান্তিক মৃত্যুর ঘটনার সুযোগ নিয়ে একটি তিন বছরের পুরনো ভিন্ন শহরের (দাম্মাম) অগ্নিকাণ্ডের ভিডিও নতুন দাবি করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে।

রিয়াদসোফা কারখানাঅগ্নিকাণ্ডদাম্মামশিল্প এলাকাশিফা থানা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!