আগামীর সময়

খাগড়াছড়িতে সমীরণ দেওয়ানকে ঘোড়া মার্কায় সমর্থনের দাবি ভুয়া

খাগড়াছড়িতে সমীরণ দেওয়ানকে ঘোড়া মার্কায় সমর্থনের দাবি ভুয়া

ছবিঃ আগামীর সময়

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে, “খাগড়াছড়ির স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান স্ট্রোক করার আগে ধর্মজ্যোতি চাকমাকে ঘোড়া মার্কায় সমর্থন জানিয়েছেন”। ভিডিওটি ‘সিএইচটি ভয়েজ’ নামের ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়েছে।

যাচাই করে দেখা গেছে, এই দাবিটি ভুল এবং বিভ্রান্তিকর। ভিডিওটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি ডিপফেক ভিডিও।

সংশ্লিষ্ট কীওয়ার্ড অনুসন্ধানে “সমীরণ দেওয়ান সমর্থক ফোরাম” নামের ভেরিফাইড ফেসবুক পেজে ১২ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ভিডিও পাওয়া গেছে।

সেখানে সমীরণ দেওয়ান বলেন, “আমি সম্পূর্ণ সুস্থ আছি। আমার নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আমি বিভিন্ন কেন্দ্রে ঘুরে ভোটের পরিবেশ পর্যবেক্ষণ করছি।”

অতএব, সমীরণ দেওয়ান স্ট্রোক করেছেন বা ধর্মজ্যোতি চাকমাকে সমর্থন জানিয়েছেন- এমন কোনো তথ্যের সত্যতা নেই। প্রচারিত ভিডিওটি ভুয়া এবং বিভ্রান্তিকর

    শেয়ার করুন: