প্রেস সচিবের দেশ থেকে পালানোর ছবি সত্য নয়
অনলাইন ডেস্ক

ফাইল ছবি
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য ঢাকা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষায় আছেন— এই দাবিতে দুটি ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে বিষয়টি সত্য নয় বলে জানিয়েছে ফ্যাক্টচেক সংস্থা ডিসমিসল্যাব।
আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সংস্থাটির ফ্যাক্টচেকে দেখা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুরোনো ছবি ব্যবহার করে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে ছবি দুটি।
একাধিক এআই কনটেন্ট শনাক্তকরণ টুল দিয়ে যাচাই করে দেখা গেছে, উভয় ছবি এআই দিয়ে তৈরির সম্ভাবনা প্রায় শতভাগ। ছবির সম্পূর্ণ অংশ বা বেশিরভাগ অংশই গুগলের এআই মডেল ব্যবহার করে তৈরি বা সম্পাদনা করা হয়েছে বলে জানিয়েছে গুগল।

