আগামীর সময়

ছাত্রলীগের সমাবেশ নিয়ে পুরোনো ভিডিওকে সাম্প্রতিক বলে প্রচার

ছাত্রলীগের সমাবেশ নিয়ে পুরোনো ভিডিওকে সাম্প্রতিক বলে প্রচার

ছবিঃ আগামীর সময়

সম্প্রতি “ছাত্রলীগের সমাবেশ সফল হোক, জয় বাংলা” শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৩ সালে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের একটি সমাবেশের ভিডিও, যা নতুন করে ছড়িয়ে দিয়ে বিভ্রান্তিকর দাবি করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে একাত্তর টিভির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৭ জুলাই প্রকাশিত ‘রাজধানীতে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সমাবেশ হবে শুক্রবার’ শিরোনামের একটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওর ফুটেজের সঙ্গে সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিওর মিল পাওয়া গেছে।

এছাড়া জাগোনিউজ২৪-এর ২০২৩ সালের ২৬ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, নির্ধারিত সমাবেশটি একদিন পিছিয়ে ২৮ জুলাই আয়োজনের সিদ্ধান্ত নেয় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।

রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্য মেলা মাঠ সমাবেশের জন্য উপযোগী না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিষয়টি সে সময় বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়।

সুতরাং, ২০২৩ সালের পুরোনো সমাবেশের ভিডিওকে সাম্প্রতিক বলে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

    শেয়ার করুন: