Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফ্যাক্টচেক

সত্য বনাম অপপ্রচার

লন্ডনের সেই এমপি এবং একটি ভুল ব্যাখ্যার গল্প

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ২১:৫৫
লন্ডনের সেই এমপি এবং একটি ভুল ব্যাখ্যার গল্প

ছবিঃ আগামীর সময়

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় সংসদের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘লন্ডন প্রবাসী’ বলে সম্বোধন করে অপমান করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

ভিডিওতে ডেপুটি স্পিকারকে বলতে শোনা যায়- “মাননীয় সদস্য, আপনি সুদূর লন্ডন থেকে এখানে এসেছেন, ইলেকশন করেছেন, অনেক কথা বলার আছে। উই ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আপনাকে এক মিনিট অতিরিক্ত সময় দেওয়া হলো।”

ফেসবুক ও ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া এই ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয় এবং এখন পর্যন্ত ৩১ লক্ষেরও বেশি মানুষ এটি দেখেছেন। তবে আগামীর সময়ের অনুসন্ধানে দেখা গেছে, ভাইরাল হওয়া এই দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

আসল ঘটনা কী?
প্রকৃতপক্ষে, ডেপুটি স্পিকারের এই বক্তব্যটি তারেক রহমানের উদ্দেশ্যে ছিল না। গত ২৯ মার্চ জাতীয় সংসদ অধিবেশন চলাকালীন স্বতন্ত্র সংসদ সদস্য এম এ মালেক বক্তব্য দিচ্ছিলেন।

নির্ধারিত সময় শেষ হওয়ার পরও তিনি বক্তব্য চালিয়ে যেতে চাইলে ডেপুটি স্পিকার কায়সার কামাল তাকে থামানোর চেষ্টা করেন। সে সময় এম এ মালেকের দীর্ঘ প্রবাস জীবন এবং লন্ডন থেকে এসে নির্বাচনে জয়ী হওয়ার প্রেক্ষাপট বিবেচনা করে সৌজন্যবশত তাকে বাড়তি এক মিনিট সময় দেন ডেপুটি স্পিকার।

অনুসন্ধানের ফলাফল
অনলাইন সংবাদমাধ্যম ‘ফেস দ্য পিপল’ এবং ‘বাংলাদেশ জাতীয় সংসদ’-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ২৯ মার্চের পূর্ণাঙ্গ ভিডিও বিশ্লেষণ করে দেখা যায়, ১ ঘণ্টা ১০ মিনিট পরবর্তী অংশে এই কথোপকথনটি ঘটেছিল।

সেখানে স্পষ্ট দেখা যায়, কথাগুলো সংসদ সদস্য এম এ মালেককে উদ্দেশ্য করেই বলা হয়েছে এবং তিনি এরপর তার বক্তব্য চালিয়ে যান।

সুতরাং, একটি নির্দিষ্ট ভিডিওর খণ্ডিত অংশ ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।

তারেক রহমানডেপুটি স্পিকার
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise