Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

শুভেন্দু অধিকারীর সমর্থকরা সত্যিই কি হত্যা করেছে বাংলাদেশি ইয়াছিনকে?

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ২১:৫৯
শুভেন্দু অধিকারীর সমর্থকরা সত্যিই কি হত্যা করেছে বাংলাদেশি ইয়াছিনকে?

ছবি: আগামীর সময়

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর গত ২৮ জুন থেকে আবারও বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা আবেদন গ্রহণ শুরু করেছে ভারত। এই নতুন সিদ্ধান্তের পর যখন দুই দেশের পর্যটকদের মাঝে স্বস্তি ফিরেছে, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি চাঞ্চল্যকর দাবি ছড়িয়ে পড়েছে। প্রচার করা হচ্ছে—ভারতের কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সমর্থকেরা এক বাংলাদেশি মুসলিম পর্যটককে পিটিয়ে হত্যা করেছে এবং এই ঘটনার পর বাংলাদেশিদের কলকাতা ভ্রমণে বিশেষ সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ দূতাবাস।

তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এই দাবিগুলোর কোনো ভিত্তি নেই। এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত একটি ভুয়া খবর।

গণমাধ্যমে কোনো অস্তিত্ব নেই

প্রচারিত ভুয়া তথ্যগুলোতে দাবি করা হচ্ছে, নিহত ব্যক্তি বাংলাদেশের গোপালগঞ্জের যুবলীগের এক ওয়ার্ড সভাপতির ছেলে ইয়াছিন মোল্লা। কিন্তু ভারত কিংবা বাংলাদেশের মূলধারার কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমে এ ধরনের কোনো নৃশংস ঘটনা বা হত্যার খবর খুঁজে পাওয়া যায়নি। সাধারণত দুই দেশের কূটনৈতিক ও সীমান্ত সম্পর্কের এই সংবেদনশীল সময়ে এমন কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে তা দুই দেশের মূলধারার সব গণমাধ্যমেই ব্রেকিং নিউজ হিসেবে ব্যাপকভাবে প্রকাশিত হওয়ার কথা ছিল।

সতর্কতা জারির দাবিটি ভিত্তিহীন

একই সাথে, বাংলাদেশ দূতাবাস বা সংশ্লিষ্ট কোনো উচ্চপদস্থ কর্তৃপক্ষ বাংলাদেশিদের জন্য কলকাতা ভ্রমণে কোনো ধরনের সতর্কতা জারি করেছে—এমন দাবিরও কোনো সত্যতা মেলেনি। ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন কিংবা কলকাতার ডেপুটি হাইকমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ও তাদের ভেরিফাইড সামাজিক যোগাযোগমাধ্যমের পেজগুলো পর্যালোচনা করে এ সংক্রান্ত কোনো সতর্কবার্তা বা প্রেস রিলিজের তথ্য পাওয়া যায়নি।

সামগ্রিক তথ্য-প্রমাণ এবং দুই দেশের প্রাতিষ্ঠানিক রেকর্ড বিশ্লেষণ শেষে এটি শতভাগ নিশ্চিত যে, কলকাতায় বাংলাদেশি পর্যটক ইয়াছিন মোল্লাকে পিটিয়ে হত্যার দাবি এবং এর প্রেক্ষিতে বাংলাদেশ দূতাবাসের সতর্কতা জারির বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও গুজব। ভারত সরকারের পক্ষ থেকে নতুন করে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর এই সাম্প্রতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে দুই দেশের সাধারণ মানুষের মাঝে আতঙ্ক তৈরি করতেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই অপপ্রচার চালানো হচ্ছে।

ট্যুরিস্ট ভিসাভারতকলকাতাশুভেন্দু অধিকারীভুয়া খবরগোপালগঞ্জযুবলীগনয়াদিল্লি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!