আগামীর সময়

যশোর-২ আসনে রাতে ভোট সম্পন্নের দাবি ভুয়া, প্রচারিত ভিডিও এআই সম্পাদিত

যশোর-২ আসনে রাতে ভোট সম্পন্নের দাবি ভুয়া, প্রচারিত ভিডিও এআই সম্পাদিত

ছবিঃ আগামীর সময়

সামাজিক যোগাযোগমাধ্যমে “যশোর-২ আসনে রাতে ভোট সম্পন্ন” দাবিতে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। তবে যাচাই-বাছাই করে দেখা যায়, দাবিটি সঠিক নয়। ভিডিওটি এআই ব্যবহার করে সম্পাদিত।

প্রচারিত ভিডিও বিশ্লেষণে একাধিক অসংগতি পাওয়া যায়। ভিডিওতে ব্যালট পেপারে সিল দেওয়ার ভঙ্গি স্বাভাবিক নয়। কিছু অংশে সিল কাগজের নির্দিষ্ট স্থানে না পড়ে ভাসমান বা অসংগতভাবে ছাপ পড়তে দেখা যায়। এমনকি কয়েকটি ফ্রেমে সিলের ছাপ ও কাগজের অবস্থানের মধ্যে সামঞ্জস্য পাওয়া যায় না। এসব লক্ষণ ভিডিওটি কৃত্রিমভাবে সম্পাদনার ইঙ্গিত দেয়।

এছাড়া, এআই কনটেন্ট শনাক্তকরণ টুল ‘ডিপফেকওমিটার’-এ পরীক্ষা করে দেখা যায়, ভিডিওটি শতভাগ এআই দ্বারা সম্পাদিত হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে।

সুতরাং, “যশোর-২ আসনে রাতে ভোট সম্পন্ন” দাবিতে প্রচারিত ভিডিওটি ভুয়া ও বিভ্রান্তিকর।

    শেয়ার করুন: