Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিনোদন

‘দ্য হোয়াইট লোটাস’ থেকে সরে দাঁড়ালেন দীপিকা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১০
‘দ্য হোয়াইট লোটাস’ থেকে সরে দাঁড়ালেন দীপিকা

দীপিকা পাডুকোন

​দীপিকা পাডুকোন এবং হলিউডের মধ্যে দূরত্ব যেন আরও এক ধাপ বাড়ল। ভ্যারাইটি ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, ‘দ্য হোয়াইট লোটাস’ এর নির্মাতারা চতুর্থ সিজনের জন্য দীপিকাকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সিরিজের কাস্টিং প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁকে অডিশন দিতে বলা হলে দীপিকা তাতে রাজি হননি। ফলে হাতছাড়া হলো বড় এক আন্তর্জাতিক সুযোগ।

​সূত্রমতে, ‘দ্য হোয়াইট লোটাস’ এর নির্মাতারা অভিনয়ের আগে অডিশন নেওয়াকে বাধ্যতামূলক হিসেবে দেখেন। দীপিকা পাডুকোনের মতো বড় তারকার ক্ষেত্রেও তাঁরা এই নিয়মের ব্যাতিক্রম ঘটাতে চাননি। অন্যদিকে, দীপিকা ক্যারিয়ারের এই পর্যায়ে এসে অডিশন দেওয়ার বিষয়টিকে ইতিবাচকভাবে নেননি। এই মতভেদের কারণেই শেষ পর্যন্ত দীপিকা প্রজেক্টটি থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। উল্লেখ্য, এর আগে সিরিজের তৃতীয় সিজনেও তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তখন অন্তঃসত্ত্বা থাকায় তিনি তা ফিরিয়ে দিয়েছিলেন।
​
​দীপিকার পেশাদার জীবনে গত বছরটি বেশ অস্থিরতার মধ্য দিয়ে গেছে। একের পর এক বড় প্রজেক্ট থেকে তাঁর বাদ পড়ার খবর সামনে এসেছে। ‘কাল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়েল থেকে দীপিকার বাদ পড়ার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। নির্মাতাদের মতে, এই সিনেমার জন্য যে ধরনের ‘কমিটমেন্ট’ প্রয়োজন, তা পাওয়া সম্ভব হচ্ছিল না বলেই তাঁরা দীপিকাকে ছাড়াই এগোবার সিদ্ধান্ত নিয়েছেন।

অন্যদিকে সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরবর্তী সিনেমা ‘স্পিরিট’ থেকেও দীপিকা বাদ পড়েছেন। শোনা যাচ্ছে, তিনি দিনে মাত্র ৮ ঘণ্টা কাজ করার শর্ত, উচ্চ পারিশ্রমিক এবং লভ্যাংশের অংশ দাবি করেছিলেন। সন্তান জন্মের পর কাজের সময় কমিয়ে ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখতে চেয়েছিলেন তিনি। যা পরিচালক মেনে নেয়নি ,তাই এখন তাঁর পরিবর্তে তৃপ্তি দিমরিকে এই সিনেমায় দেখা যাবে।
​
​২০১৭ সালে ‘xXx: রিটার্ন অফ জ্যান্ডার কেজ’ দিয়ে হলিউডে অভিষেক করেছিলেন দীপিকা। ‘দ্য হোয়াইট লোটাস’ হতে পারত তাঁর বড় কোনো কামব্যাক। তবে শর্ত আর নিয়মের বেড়াজালে আটকে আপাতত বলিউড ও হলিউড উভয় ক্ষেত্রেই দীপিকার আসন্ন কাজগুলো নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

​বর্তমানে দীপিকা তাঁর মাতৃত্বকালীন সময় উপভোগ করছেন এবং কাজের ক্ষেত্রে অনেক বেশি বাছবিচার করছেন। এখন দেখার বিষয়, আগামীতে তিনি কোন নতুন প্রজেক্টের মাধ্যমে পর্দায় ফেরেন।


সুত্রঃ নিউজ ১৮

হলিউডদীপিকা পাড়ুকোনবলিউড
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise