Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

‘সব মনে রাখা হবে’ ছাত্র আন্দোলনে সরব নাসিরুদ্দিন শাহ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ২০:৪৪
‘সব মনে রাখা হবে’ ছাত্র আন্দোলনে সরব নাসিরুদ্দিন শাহ

দিল্লির জন্তর মন্তরে চলমান ছাত্র আন্দোলন ঘিরে উত্তেজনার মধ্যে এবার মুখ খুলেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতিও জানিয়েছেন। গত সোমবার ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে সামাজিক মাধ্যমে প্রকাশ করা এক ভিডিও বার্তায় নিজের অবস্থান তুলে ধরেন নাসিরুদ্দিন শাহ।

ভিডিওর শুরুতেই তিনি বললেন, ‘দেশের নেতৃত্ব যদি এমন কারও হাতে থাকে। যিনি অজ্ঞতা ও অসহিষ্ণুতাকে উৎসাহ দেন, তাহলে তার প্রভাব পুরো সমাজের ওপর পড়ে। শিক্ষা, যুক্তিবোধ ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব না দিয়ে যদি প্রশ্ন করার অধিকার দমন করা হয়, তবে তা দেশের ভবিষ্যতের জন্য উদ্বেগজনক।’

নাসিরুদ্দিন শাহ জানান, তিনি ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এফটিআইআই)-এ পড়াশোনা করেছেন। পরে সেখানে শিক্ষকতাও করেছেন। সেই অভিজ্ঞতায় তিনি তরুণ প্রজন্মের কাছ থেকে অনেক কিছু শিখেছেন। তাই আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি তার বিশেষ সহানুভূতি রয়েছে।

তিনি বললেন, ‘আজ দেশের ছাত্রছাত্রীদের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা দেখে আমার মন ভারাক্রান্ত। একই সঙ্গে আমি ক্ষুব্ধও। মুখে মুখোশ পরে, হাতে লাঠি নিয়ে যেভাবে তাদের ওপর হামলা করা হয়েছে, তা কোনো গণতান্ত্রিক দেশের পরিচয় হতে পারে না।’


আরও পড়ুন

ভারতের তরুণরা অপরাজেয়, কণ্ঠ রোধের দিন শেষ

২২ জুলাই ২০২৬

‘যারা এই কাজ করছেন, তাদেরও একবার নিজেদের সন্তানদের কথা ভাবা উচিত। কারণ প্রত্যেক কাজেরই একদিন জবাবদিহি করতে হয়।’—যোগ করেন তিনি।

শুধু সমালোচনাই করেননি নাসিরুদ্দিন শাহ। আন্দোলনরত শিক্ষার্থীদের সাহসও জুগিয়েছেন তিনি। তার ভাষায়, হতাশ হয়ো না। তোমাদের পাশে অসংখ্য মানুষ রয়েছে। সত্য ও ন্যায়ের দাবিতে যে লড়াই তোমরা শুরু করেছ, তা চালিয়ে যাও। দেশের তরুণ প্রজন্মের ওপর আমার আস্থা ছিল, এখনও আছে। বরং আগের চেয়ে আরও বেড়েছে।

সরকারের উদ্দেশে সংক্ষিপ্ত এক বার্তায় তিনি বললেন, ‘সবকিছু মানুষ মনে রাখবে। সময়ের সঙ্গে কোনো ঘটনাই হারিয়ে যায় না।’

গত কয়েক সপ্তাহ ধরে দিল্লির জন্তর মন্তরে শিক্ষাব্যবস্থার সংস্কার, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্ত এবং নিট-ইউজি প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে।

সম্প্রতি সমাজকর্মী সোনম ওয়াংচুককে আন্দোলনস্থল থেকে সরিয়ে হাসপাতালে নেওয়ার পর আন্দোলনকারীরা ‘চলো সংসদ’ কর্মসূচি ঘোষণা করেন। ওই কর্মসূচির দিন পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এরই মধ্যে শাবানা আজমি, প্রকাশ রাজ, সোনু সুদ, দিয়া মির্জা, রীতেশ দেশমুখ, স্বরা ভাস্কর, রিচা চাড্ডা ও দিলজিৎ দোসাঞ্জসহ বলিউডের একাধিক তারকাও আন্দোলনকারীদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন।

নাসিরুদ্দিন শাহছাত্র আন্দোলন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    advertiseadvertise