Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিনোদন

কলকাতায় বাংলাদেশি গায়ক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৪
কলকাতায় বাংলাদেশি গায়ক গ্রেপ্তার

সংগৃহীত ছবি

ভারেতে গিয়ে ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ায় এক গায়কসহ ছয়জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের একটি ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকেই ছয়জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। এরা হলেন, আবির হোসেন, মোহম্মদ মামুন রশিদ, মোহম্মদ আলিমুন গাজি, আজম মোল্লা, ফয়জল আমিন ও জায়দুল ইসলাম। তাদের মধ্যে আজম মোল্লা বাংলাদেশে গায়ক হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা বৈধ ভিসায় ভারতে প্রবেশ করলেও নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও দেশে ফেরেননি। এ কারণে তাদের বিরুদ্ধে বিদেশি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) তাদের ব‌্যাঙ্কশাল আদালতে তোলা হলে ছয়জনকেই ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।

গ্রেপ্তারকৃত গায়কের দাবি, বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার জেরে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তারা প্রত্যেকেই আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। রাজনৈতিক টানাপোড়েনের আবহে শিল্পীজীবন চালানো কঠিন হয়ে পড়েছিল। তাই পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত ভারতে থাকার সিদ্ধান্ত নেন। তবে ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য যথাযথ আবেদন করা হয়েছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

কলকাতা প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, “ভারতে প্রবেশের পর নির্দিষ্ট নিয়ম মেনে ভিসার শর্ত পালন করা বাধ্যতামূলক। মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে অবস্থান আইনত দণ্ডনীয় অপরাধ।” গ্রেফতারকৃদের জিজ্ঞাসাবাদ করে দেখা হচ্ছে, তাদের সঙ্গে অন্য কোনও চক্র যুক্ত আছে কিনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গায়ক সম্প্রতি কলকাতায় কয়েকটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তার গিটারটি পুলিশ ব্যক্তিগত সামগ্রী হিসেবে পুলিশ হেফাজতে রেখেছে।

গায়ক
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise