আগামীর সময়

রামায়ণের পর এবার বায়োপিকে সাই পল্লবী

রামায়ণের পর এবার বায়োপিকে সাই পল্লবী

সংগৃহীত ছবি

নিতেশ তিওয়ারির 'রামায়ণ' এ সীতার চরিত্রের পর এবার আরও একটি বড় ধামাকা নিয়ে আসছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। জানা গেছে, ভারতরত্ন সম্মানে ভূষিত কিংবদন্তি কর্ণাটকী সঙ্গীত শিল্পী এম. এস. সুব্বুলক্ষ্মীর বায়োপিকে অভিনয় করতে চলেছেন তিনি।

'বলিউড হাঙ্গামা'র রিপোর্ট অনুযায়ী, গৌতম তিন্নানুরির পরিচালনায় এই ছবিতে নামভূমিকায় দেখা যাবে সাই পল্লবীকে। নিজের চরিত্রকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে কোনো খামতি রাখছেন না অভিনেত্রী। ইতিমধ্যে তিনি কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেছেন। একটি সূত্র জানিয়েছে, পরিচালক যখন চিত্রনাট্য নিয়ে গবেষণা করছেন, সাই তখন থেকে এই মহান শিল্পীর পুরনো সব ভিডিও ফুটেজ দেখে নিজেকে প্রস্তুত করছেন।

​সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকেই শুরু হবে এই ছবির শুটিং। তবে সিনেমাটি নিয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।


অন্যদিকে, বর্তমানে সাই পল্লবীর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নিতেশ তিওয়ারির 'রামায়ণ' এর জন্য। বাল্মীকির রামায়ণের ওপর ভিত্তি করে তৈরি এই ছবিতে সাই অভিনয় করছেন সীতার চরিত্রে। তাঁর বিপরীতে রাম হিসেবে থাকছেন রণবীর কাপুর। এছাড়াও রাবণ চরিত্রে যশ, হনুমান হিসেবে সানি দেওল এবং লক্ষ্মণ চরিত্রে রবি দুবেকে দেখা যাবে। বড় বাজেটের এই ছবিটি আগামী দিওয়ালিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সূত্রঃ নিউজ১৮

    শেয়ার করুন: