Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

নতুন গান প্রকাশ হতেই পোশাক নিয়ে তুমুল বিতর্কে জ্যাকলিন

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১২:১৩
নতুন গান প্রকাশ হতেই পোশাক নিয়ে তুমুল বিতর্কে জ্যাকলিন

জ্যাকলিন ফার্নান্দেজ

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ আবারও খবরের শিরোনামে এলেন। তবে এবার অনাকাঙ্ক্ষিত বিতর্কের কারণে। সম্প্রতি অনলাইনে মুক্তি পেয়েছে তার নতুন আইটেম গান ‘জুগনি’।

গানটির নাচ আর জমকালো ভিডিও নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও, নেটদুনিয়ার পুরো মনোযোগ এখন আটকে গেছে জ্যাকলিনের এক কথিত ‘পোশাক বিভ্রাটে’। গানটির একটি নির্দিষ্ট অংশ কেটে ‘নিপ স্লিপ’-এর দাবি তুলে সামাজিক মাধ্যম এক্স, ইনস্টাগ্রাম ও রেডিটের মতো সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে দেওয়া হচ্ছে কিছু স্ক্রিনশট ও ভিডিও ক্লিপ।

ভিডিওর ওই কয়েক সেকেন্ডের দৃশ্যটি ভাইরাল হতেই নেটিজেনরা দুই পক্ষে ভাগ হয়ে গেছেন। একদল দাবি করছেন, এটি ভিডিও এডিটিংয়ের চরম গাফিলতি কিংবা সস্তা প্রচারণার অংশ।

তবে বড় একটা অংশ দাঁড়িয়েছেন জ্যাকলিনের পাশে। ভক্তদের মতে, সামান্য এক মুহূর্তের একটি দৃশ্যকে জুম করে, ফ্রেম ধরে ধরে দেখে তিলকে তাল করা হচ্ছে।

অনেকেই এই স্ক্রিনশটগুলো শেয়ার করার তীব্র প্রতিবাদ জানিয়ে একে একজন নারীর ব্যক্তিগত গোপনীয়তার ওপর নগ্ন হামলা বলে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, বিতর্ক বাদ দিয়ে সবার গানের দিকে মনোযোগ দেওয়া উচিত।

আরও পড়ুন

সেরা অভিনেতা হলেন কার্তিক আরিয়ান

১৯ জুলাই ২০২৬

বিতর্ক শুরু হওয়ার পর অনেক দর্শক দাবি করেছেন যে, ইউটিউবে থাকা মূল ভিডিওটির ওই নির্দিষ্ট অংশটি এখন ঝাপসা করে দেওয়া হয়েছে। এর থেকে ধারণা করা হচ্ছে, সমালোচনা আঁচ করতে পেরে গানটির নির্মাতারা হয়তো তড়িঘড়ি করে ভিডিওটি এডিট করেছেন।

তবে প্রযোজনা সংস্থা বা নির্মাতাদের পক্ষ থেকে এই এডিটের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।

এই পুরো হট্টগোলের মাঝেও একদম চুপ আছেন জ্যাকলিন। তিনি বা তার টিম—কেউই এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।

এমনকি ছড়ানো ক্লিপ ও ছবিগুলো আসল নাকি এডিট করা, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পুরো বিতর্কটাই এখন পর্যন্ত কেবল সোশ্যাল মিডিয়ার জল্পনা-কল্পনার ওপর ভিত্তি করেই টিকে আছে।

এদিকে, বিতর্ক বাদ দিলে ‘জুগনি’ গানটি দিয়ে দীর্ঘদিন পর বেশ চমৎকারভাবে মিউজিক ভিডিওতে কামব্যাক করেছেন জ্যাকলিন। তার হাই-এনার্জি নাচ, গ্ল্যামারাস লুক ও দুর্দান্ত স্ক্রিন প্রেজেন্সের প্রশংসা করছেন সাধারণ দর্শকেরা।

বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানটি বেশ ভালো সাড়াও ফেলছে। কিন্তু গানের এই সাফল্যকে ছাপিয়ে এখন নেট দুনিয়ায় টক অব দ্য টাউন হয়ে দাঁড়িয়েছে জ্যাকলিনের এই পোশাক বিতর্ক।

জ্যাকলিনমিউজিক ভিডিওপোশাক বিতর্ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১২

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৩

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩২

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২১

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩১

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৮

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    চাঁদা দাবির অভিযোগের পর ৫ মহিষের মৃত্যু, অসুস্থ ৩১

    চাঁদা দাবির অভিযোগের পর ৫ মহিষের মৃত্যু, অসুস্থ ৩১

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৭

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    advertiseadvertise