আগামীর সময়

সালমানের 'ব্যাটেল অফ গালওয়ান'-এর মুক্তি পেছাল

সালমানের 'ব্যাটেল অফ গালওয়ান'-এর মুক্তি পেছাল

সংগৃহীত ছবি

বহুল প্রতীক্ষিত সালমান খানের 'ব্যাটেল অফ গালওয়ান' নিয়ে নতুন খবর সামনে আসল। প্রাথমিকভাবে ছবিটি ১৭ এপ্রিল এ মুক্তির কথা ছিল। তবে সাম্প্রতিক খবর অনুযায়ী, কাজ বাকি থাকায় সিনেমাটি পিছিয়ে ১৪ আগস্ট (স্বাধীনতা দিবস উপলক্ষে) মুক্তি পেতে পারে ।

এটি ২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীন সেনাবাহিনীর মধ্যে ঘটে যাওয়া বাস্তব সংঘর্ষের ওপর ভিত্তি করে নির্মিত একটি অ্যাকশন ড্রামা যেখানে সালমান খান এই ছবিতে কর্নেল বিক্কুমাল্লা সন্তোষ বাবুর ভূমিকায় অভিনয় করছেন ।

চলচ্চিত্রটির মূল প্লট হিমালয়ের চরম প্রতিকূল পরিবেশে (১৫,০০০ ফুট উচ্চতায়) ভারতীয় সেনাদের সাহসিকতা ও আত্মত্যাগকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে । এটি মূলত শিব আরুর এবং রাহুল সিংয়ের লেখা 'ইন্ডিয়াস মোস্ট ফেয়ারলেস ৩' বইটির একটি অধ্যায় থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে ।

সিনেমাটি পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া এবং প্রযোজনা করছে সালমান খান ফিল্মস। সালমানের বিপরীতে নারী প্রধান চরিত্রে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে। এছাড়াও ছবিতে অভিনয় করছেন অঙ্কুর ভাটিয়া এবং অভিলাষ চৌধুরী। বিশেষ চমক হিসেবে প্রবীণ অভিনেতা গোবিন্দকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে।


    শেয়ার করুন: