কৃষিতে সাফল্য
বিনোদন ডেস্ক

বলিউড অভিনেতা মাধবন অভিনয়ের পাশাপাশি টেকসই কৃষিতে আগ্রহী। তামিলনাড়ুর পালানির কাছে একটি অনুর্বর জমিকে প্রায় সাড়ে তিন বছরের প্রচেষ্টায় নারকেল বাগানে রূপ দেন তিনি। তাকে সহায়তা করেছেন আপন ভাই। শুধু নিজেদের বাগানেই সীমাবদ্ধ থাকেননি দুই ভাই। স্থানীয় কৃষকদের উৎসাহিত করতে উৎপাদিত কিছু নারকেলের চারা বাজারদরের তুলনায় কম দামে বিক্রি করেছেন তারা। মাধবনের মতে, কৃষি থেকে তার সবচেয়ে বড় তিন শিক্ষা— ধৈর্য, প্রকৃতিকে বোঝা এবং নিজের অর্জন অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়া।






