দিলজিতের নামে আমেরিকায় বিশেষ দিবস
বিনোদন ডেস্ক

ভারতের পাঞ্জাবি সুপারস্টার দিলজিৎ দোসাঞ্জের সম্মানে একটি দিন উৎসর্গ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিল। ২০২৭ সালের ৬ জানুয়ারি উদযাপন হবে ‘দিলজিৎ দোসাঞ্জ ডে’। সম্প্রতি লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষের কাছ থেকে এ গৌরবময় স্বীকৃতি গ্রহণ করে ইনস্টাগ্রামে জানালেন তিনি। পাঞ্জাবি সংগীতকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তোলা এবং মূলধারার আমেরিকান সংস্কৃতিতে দক্ষিণ এশীয় প্রতিনিধিত্ব জোরদারে গুরুত্বপূর্ণ অবদানের জন্য লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিলের সদস্য মনিকা রড্রিগেজ এই প্রস্তাব উত্থাপন করেন। বিনোদন ডেস্ক




