Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

বিশ্বকাপ অ্যালবাম স্কোয়াডে বাংলাদেশি সঞ্জয়

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৮:১৩
বিশ্বকাপ অ্যালবাম স্কোয়াডে বাংলাদেশি সঞ্জয়

শাকিরা, লিসা, সঞ্জয়

ফিফা বিশ্বকাপ ২০২৬ টুর্নামেন্টের অফিসিয়াল গানের অ্যালবামে সংগীতশিল্পীদের স্কোয়াডে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডিজে সঞ্জয়। ‘সিয়ার সিয়ার’ শিরোনামে একটি গান তৈরি করেছেন তিনি। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন কানাডিয়ান গায়িকা-অভিনেত্রী নোরা ফাতেহি ও ফরাসি গায়ক ভেজেড্রিম। কানাডার টরন্টোতে ১০ জুন কাউন্টডাউন কনসার্টে ও ১২ জুন উদ্বোধন অনুষ্ঠানে গানটি পরিবেশন করবেন তারা।

মোট ১৮টি গানে সাজানো হয়েছে এবারের ফিফা বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবাম। এগুলোর শিরোনাম ও সব সংগীতশিল্পীর তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এতে বিশ্বের বিভিন্ন প্রান্তের শিল্পীদের একত্র করেছে ফুটবলের শক্তি। বিশ্বকাপ ফুটবলের প্রভাব, আবেগ ও বৈশ্বিক চেতনাকে এই অ্যালবামের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ফিফা সাউন্ড/ইউনিভার্সাল মিউজিকের মাধ্যমে অ্যালবামটি বিশ্ব জুড়ে প্রকাশ হয়েছে গত ৫ জুন। সব স্ট্রিমিং সার্ভিসে পাওয়া যাচ্ছে অ্যালবামটি। এ ছাড়া এর একটি সিডি সংস্করণ বাজারজাত হচ্ছে। ইউটিউবে ফিফা চ্যানেলেও এসেছে গানগুলো।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘ফিফার ইতিহাসে সর্ববৃহৎ টুর্নামেন্টের জন্য অসাধারণ কিছু সংগীতশিল্পী একত্র হয়েছেন। তাদের মধ্যে আছেন বিশ্ব তারকা থেকে শুরু করে উদীয়মান শিল্পীরা। অফিসিয়াল ফিফা বিশ্বকাপ ২০২৬ অ্যালবামে বিভিন্ন মহাদেশ, ভাষা এবং ঘরানার শিল্পী আছেন। গান ও ফুটবলের সম্মিলিত শক্তির মাধ্যমে বিশ্ব জুড়ে ভক্তদের একত্র করতে তৈরি হয়েছে এই প্রকল্প।’

১১ জুন শুরু হচ্ছে ২৩তম ফিফা বিশ্বকাপ ফুটবল। টুর্নামেন্টের তিন আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তিন দেশেই থাকছে কাউন্টডাউন কনসার্ট ও পৃথক উদ্বোধন অনুষ্ঠান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অ্যালবামের গান

· দাই দাই (শাকিরা, বার্না বয়)

· সিয়ার সিয়ার (বাংলাদেশি-আমেরিকান সংগীতশিল্পী সঞ্জয়, কানাডিয়ান গায়িকা-অভিনেত্রী নোরা ফাতেহি ও ফরাসি গায়ক ভেজেড্রিম)

· ইন দ্য স্টারস রিমিক্স (ব্রিটিশ রক ব্যান্ড রোলিং স্টোনস)

· গোলস (ব্ল্যাকপিংক ব্যান্ডের লিসা, ব্রাজিলিয়ান গায়িকা আনিতা ও নাইজেরিয়ান গায়ক রেমা)

· নো প্লেস লাইক হোম (আমেরিকান ব্যান্ড মেজর লেজার, কানাডিয়ান গায়িকা নেলি ফার্টেডো ও নাইজেরিয়ান-আমেরিকান গায়ক ডেভিডো)

· গেম টাইম (আমেরিকান র‌্যাপার ফিউচার ও দক্ষিণ আফ্রিকান গায়িকা টাইলা)

· ব্লেসিংস (ব্রিটিশ র‌্যাপার স্টর্মজি, অ্যাঞ্জেল ও আমেরিকান গায়ক ফ্রাইডে)

· থ্রি নেশনস (ব্রিটিশ র‌্যাপার ২১ স্যাভেজ, মেক্সিকান র‌্যাপার নাতানায়েল কানো ও মরক্কান-আমেরিকান র‌্যাপার ফ্রেঞ্চ মন্টানা)

· ইকো (পুয়ের্তো রিকান র‌্যাপার ড্যাডি ইয়াঙ্কি ও জ্যামাইকান গায়িকা শেনসিয়া)

· ইল্যুমিনেট (কানাডিয়ান গায়িকা জেসি রিয়েজ ও ফিলিস্তিনি গায়িকা এলিয়ানা)

· পোর এলা (মেক্সিকান ব্যান্ড লস আনফেলেস আফুলেস ও মেক্সিকান গায়িকা বেলিন্দা)

· লাইটার (আমেরিকান র‌্যাপার জেলি রোল ও মেক্সিকান গায়ক কারিন লেয়ন)

· মি মেক্সিকো লিন্দো (আলেহান্দ্রো ফের্নান্দেফ)

· শো মি (নাইজেরিয়ান গায়িকা আইরা স্টার ও আমেরিকান র‌্যাপার-গায়িকা লাটো)

· এনার্জি (আমেরিকান গায়িকা অ্যাভা ম্যাক্স ও বায়া)

· পার্চিদাজো (ভেনেজুয়েলার গায়ক ড্যানি ওশান)

· চ্যাম্পিয়ন (আমেরিকান অনলাইন স্ট্রিমার আই শো স্পিড)

· লাভ অলওয়েজ উইনস (জ্যামাইকান-আমেরিকান সংগীতশিল্পী শ্যাগি, কিউবান সংগীতশিল্পী সিমাফুঙ্ক ও জেমা)

 

বিশ্বকাপ২০২৬ ফুটবল বিশ্বকাপবিশ্বকাপ অ্যালবামসঞ্জয়শাকিরালিসা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise