এক দিনে কনকচাঁপার পাঁচ গানের রেকর্ডিং
বিনোদন প্রতিবেদক

কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা
তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা সিনেমায় সাড়ে তিন হাজারের বেশি গান গেয়েছেন। তার ঝুলিতে আছে ৪০টির বেশি একক অ্যালবাম।
ব্যস্ততম দিনগুলোর স্মৃতি রোমন্থন করে তিনি জানিয়েছেন, একই দিনে পাঁচ স্টুডিওতে পাঁচটি গানের রেকর্ডিং করেছেন। এমন ঘটনা তার সংগীতজীবনে ঘটেছে পাঁচ থেকে সাতবার।
তিনি উল্লেখ করেন, প্রয়াত এন্ড্রু কিশোরের সঙ্গে সিনেমায় সর্বাধিক গান গেয়েছেন। আজ রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে
প্রচার হবে অনুষ্ঠানটি। সঞ্চালনায় রুম্মান রশীদ খান।




