Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

ঝড় তুলেছে ‘পেড্ডি’, বিতর্কও কম হচ্ছে না

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৮:১২
ঝড় তুলেছে ‘পেড্ডি’, বিতর্কও কম হচ্ছে না

শ্রুতি হাসান, রামচরণ ও জাহ্নবী কাপুর

দক্ষিণ ভারতীয় সিনেমার ভক্তদের জন্য ২০২৬ সালের সবচেয়ে প্রতীক্ষিত চলচ্চিত্রগুলোর একটি ছিল ‘পেড্ডি’। দীর্ঘদিন ধরেই সিনেমাটি নিয়ে আলোচনা চলছিল। একদিকে ছিলেন ‘আরআরআর’-এর পর বৈশ্বিক জনপ্রিয়তা পাওয়া রামচরণ, অন্যদিকে বলিউডের আলোচিত অভিনেত্রী জাহ্নবী কাপুর। সঙ্গে সংগীত পরিচালনায় অস্কারজয়ী কিংবদন্তি এ আর রহমান। ফলে সিনেমাটি নিয়ে দর্শকের প্রত্যাশা ছিল স্বাভাবিকভাবেই আকাশছোঁয়া।

মুক্তির পর সেই প্রত্যাশার বড় একটি অংশ পূরণ করতে সক্ষম হয়েছে ‘পেড্ডি’। মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে রীতিমতো ঝড় তোলে। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে একযোগে মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিনেই শতকোটি রুপির বেশি আয় করে।

নির্মাতাদের দেওয়া তথ্য অনুযায়ী, মাত্র এক দিনেই সিনেমাটির বিশ্বব্যাপী আয় ১৩৫ কোটির ঘর অতিক্রম করে। সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণী চলচ্চিত্রের মধ্যে এটি অন্যতম বড় উদ্বোধনী আয় হিসেবে বিবেচিত হচ্ছে। দর্শকের আলোচনার কেন্দ্রে রয়েছে রামচরণের অভিনয় এবং তার পর্দায় আবির্ভাবের দৃশ্য।

সিনেমা হলে যারা ছবিটি দেখেছেন, তাদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন যে ছবির শুরুতেই রামচরণের প্রবেশদৃশ্য পুরো হলকে উন্মাদনায় ভরিয়ে দেয়। এ আর রাহমানের সুরের গানগুলোও মুক্তির আগেই জনপ্রিয়তা পেয়েছিল।

তবে সিনেমা হলে গিয়ে দর্শক সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছেন তার ব্যাকগ্রাউন্ড মিউজিক বা বিজিএম শুনে। বিশেষ একটি গানে শ্রুতি হাসানের উপস্থিতি দর্শককে বাড়তি আনন্দ দিয়েছে।  সিনেমাটি নিয়ে বিতর্কও কম চলছে না। বিশেষ করে জাহ্নবী কাপুরের চরিত্র উপস্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কথা হচ্ছে। জাহ্নবী কাপুরের চরিত্রটি নিয়ে সমালোচনা এতটাই তীব্র আকার ধারণ করে যে শেষ পর্যন্ত পরিচালক বুচি বাবু সানা প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। কিছু দৃশ্য কর্তন করবেন বলেও জানিয়েছেন।


পেড্ডিরামচরণশ্রুতি হাসানজাহ্নবী কপুররঙিন সময়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    দিনলিপি

    দিনলিপি

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

    ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

    ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

    পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই

    পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই