Agamir Somoy E-Paper
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের সেবায় মহেববুলের ৫৪ বছর
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ওটিটি

ভারতীয় গণমাধ্যমে আরিফিন শুভ বন্দনা

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১৩:১৮
ভারতীয় গণমাধ্যমে আরিফিন শুভ বন্দনা

আরিফিন শুভ

দেশের গণ্ডি পেরিয়ে এখন আন্তর্জাতিক পরিসরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঢাকার আরিফিন শুভ। নিজের প্রথম বলিউড সিরিজ ‘জ্যাজ সিটি’ গত ১৯ মার্চ মুক্তির পর ভারতীয় শীর্ষ গণমাধ্যমগুলোর পর্যালোচনায় বারবার উঠে আসছে তার নাম— কখনও ‘স্ট্যান্ডআউট লিড’, কখনও বা সিরিজের সবচেয়ে শক্তিশালী দিক হিসেবে।

একের পর এক ইতিবাচক মন্তব্য ইঙ্গিত দিচ্ছে, তিনি আর শুধু দেশের তারকা নন; বরং ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করছেন আন্তর্জাতিক অঙ্গনের একজন পরিচিত মুখ হিসেবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক শীর্ষ বিনোদন ম্যাগাজিন হলিউড রিপোর্টার তাদের ইন্ডিয়ান সংস্করণে ‘জ্যাজ সিটি’ সিরিজের পর্যালোচনায় লিখেছে, এই সিরিজে সবচেয়ে কার্যকর দিক হলো বাংলাদেশি তারকা আরিফিন শুভর প্রধান চরিত্রে অভিনয়। তাদের ভাষায়, তার পারফরম্যান্সই দর্শককে ধরে রাখার অন্যতম প্রধান কারণ।

ভারতের অন্যতম শীর্ষ সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া সিরিজটিকে ‘দৃঢ় অভিনয়ে নির্মিত’ বলে উল্লেখ করেছে। তাদের মূল্যায়নে, শক্তিশালী অভিনয়ই এই নির্মাণকে আলাদা মাত্রা দিয়েছে।

ডিজিটালভিত্তিক বিশ্লেষণধর্মী প্ল্যাটফর্ম স্ক্রল তাদের পর্যালোচনায় আরিফিন শুভকে ‘জিমি’ চরিত্রের জন্য একটি ‘স্মার্ট চয়েস’ হিসেবে উল্লেখ করেছে। তারা বলেছে, চরিত্রটির ভেতরের পরিবর্তন ও স্তরগুলোকে তিনি এমনভাবে উপস্থাপন করেছেন, যেখানে তার অভিনয়ে সবসময়ই একটি পরিশীলিত সৌন্দর্য ও স্বচ্ছন্দ উপস্থিতি বজায় থাকে। এমনকি সিরিজের সীমাবদ্ধতার মধ্যেও শুভর উপস্থিতি দর্শককে ধরে রাখার অন্যতম প্রধান কারণ— যা তাকে এই কাজের সবচেয়ে লক্ষণীয় দিকগুলোর একটি করে তুলেছে।

ভারতের আর্থিক ও বিশ্লেষণভিত্তিক সংবাদমাধ্যম মানিকন্ট্রোল তাদের পর্যালোচনায় জানিয়েছে, কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও অভিনয় সিরিজটিকে আকর্ষণীয় করে রেখেছে।

বিনোদনকেন্দ্রিক পোর্টাল এম৯ নিউজ বলছে, আরিফিন শুভ তার চরিত্রে এক ধরনের স্টাইলিশ উপস্থিতি এনেছেন এবং স্বাচ্ছন্দ্যে চরিত্রটি বহন করেছেন।

ডিজিটাল সংবাদমাধ্যম নিউজবাইটস তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, শুভর পারফরম্যান্সই সিরিজটিকে দর্শকের জন্য আকর্ষণীয় করে তুলেছে।

বলিউডভিত্তিক প্ল্যাটফর্ম লেটেস্টলি আরিফিন শুভকে ‘স্ট্যান্ডআউট লিড পারফরমার’ হিসেবে উল্লেখ করেছে, যা তার অভিনয়ের আলাদা শক্তির দিকটি তুলে ধরে।

এছাড়া চলচ্চিত্র বিশ্লেষণভিত্তিক পোর্টাল বাপ অব মুভিজ বলছে, আরিফিন শুভ সংযত অভিনয়ের মাধ্যমে চরিত্রটিকে দৃঢ়ভাবে উপস্থাপন করেছেন।

ভারতের জনপ্রিয় হিন্দি সংবাদপত্র অমর উজালা তাদের পর্যালোচনায় লিখেছে, জিমি রায়ের চরিত্রে আরিফিন শুভ আত্মবিশ্বাসের সঙ্গে অভিনয় করেছেন, যেখানে তার চরিত্রে আকর্ষণ ও অন্তর্দ্বন্দ্ব দুটোই ফুটে উঠেছে।

অন্যদিকে, আঞ্চলিক বাংলা সংবাদমাধ্যম টিভি৯ বাংলা মন্তব্য করেছে, এই চরিত্রের জন্য আরিফিন শুভকে তার ভক্তরা দীর্ঘদিন মনে রাখবেন।

‘জ্যাজ সিটি’ মুক্তির পর ভারতীয় গণমাধ্যমে আরিফিন শুভর অভিনয় নিয়ে যে ধারাবাহিক প্রশংসা দেখা যাচ্ছে, তা শুধু এই কাজটির গ্রহণযোগ্যতাই নয়, বরং আন্তর্জাতিক পরিসরে একজন বাংলাদেশি অভিনেতার অবস্থানকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করছে।

গত ১৯ মার্চ ‘জ্যাজ সিটি’ সনি লিভে প্রকাশের পর ট্রেন্ডিংয়ের শীর্ষে ওঠে সিরিজটি। সেই ধারাবাহিকতা এখনো ট্রেন্ডিংয়ে নিজের বজায় রেখেছে মোট ১০ পর্বের, প্রায় ৮ ঘণ্টার এই সিরিজ। ‘জ্যাজ সিটি’র পুরো গল্প আবর্তিত হয়েছে জিমি রয়কে কেন্দ্র করে, আর সেই চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এই সিরিজে তিনি অভিনয় করেছেন চারটি ভাষায়—বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি। হিন্দি ও ইংরেজির পাশাপাশি এবারই প্রথম বাংলা ভাষায় কোনো সিরিজ প্রকাশ করেছে প্ল্যাটফর্মটি।

‘জ্যাজ সিটি’র পরিচালনা, গল্প ও চিত্রনাট্য করেছেন সৌমিক সেন, যিনি এর আগে ‘জুবিলি’ সিরিজের সহ-স্রষ্টা হিসেবে পরিচিত। সিরিজে আরিফিন শুভর বিপরীতে আছেন সৌরসেনী মৈত্র। এছাড়া শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, শতফ ফিগার, অ্যালেক্সান্দ্রা টেলর এবং অমিত সাহাসহ আরও কয়েকজন পরিচিত মুখ অভিনয় করেছেন এতে।

আরিফিন শুভজ্যাজ সিটি
    শেয়ার করুন:
    Advertisement
    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৬

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    ২৫ আগস্ট ২০২৬, ১২:০৯

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    ২৫ আগস্ট ২০২৬, ১১:১৩

    রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

    রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

    ২৫ আগস্ট ২০২৬, ১১:৪৩

    আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট

    আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট

    ২৫ আগস্ট ২০২৬, ১১:০৯

    সেই মাদ্রাসা শিক্ষককে ‘ডিএনএ পরীক্ষায়’ নির্দোষ বলেছিলেন সালমান মুক্তাদির

    সেই মাদ্রাসা শিক্ষককে ‘ডিএনএ পরীক্ষায়’ নির্দোষ বলেছিলেন সালমান মুক্তাদির

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:২৫

    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা

    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা

    ২৫ আগস্ট ২০২৬, ১০:৩০

    ‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

    ‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:৪৩

    বরিশালে এবার থ্রি-হুইলার চালকদের আন্দোলনে বন্ধ বাস

    বরিশালে এবার থ্রি-হুইলার চালকদের আন্দোলনে বন্ধ বাস

    ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৪

    ‘হেয়ারকাট’ থাকছে না, টাকা তোলা যাবে প্রয়োজন অনুযায়ী

    ‘হেয়ারকাট’ থাকছে না, টাকা তোলা যাবে প্রয়োজন অনুযায়ী

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:২০

    জিনজিরা-কেরানীগঞ্জে আজ ৮ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

    জিনজিরা-কেরানীগঞ্জে আজ ৮ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

    ২৫ আগস্ট ২০২৬, ১০:১৫

    রংপুরে চার খুনের তদন্তে ডিবি

    রংপুরে চার খুনের তদন্তে ডিবি

    ২৫ আগস্ট ২০২৬, ১০:৪০

    বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

    বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

    ২৫ আগস্ট ২০২৬, ২১:০৭

    সিরিয়াকে ‘সন্ত্রাসবাদে মদদদাতা রাষ্ট্রের’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

    সিরিয়াকে ‘সন্ত্রাসবাদে মদদদাতা রাষ্ট্রের’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

    ২৫ আগস্ট ২০২৬, ০৯:৫৭

    এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার

    এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার

    ২৫ আগস্ট ২০২৬, ২১:১৮

    advertiseadvertise