Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিনোদন

ময়দান ছেড়ে দিল যশের ‘টক্সিক’

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১২:৩৭
ময়দান ছেড়ে দিল যশের ‘টক্সিক’

সংগৃহীত ছবি

​দক্ষিণী সিনেমার রকিং স্টার যশ এবং বলিউডের এনার্জি বম্ব রণবীর সিং, আগামী ১৯ মার্চ বক্স অফিসে এই দুই তারকার মহাযুদ্ধ দেখার জন্য মুখিয়ে ছিল সিনেমাপ্রেমিরা। কিন্তু শেষ মুহূর্তে ভক্তদের হতাশ করে ময়দান ছেড়ে দিল যশের সিনেমা ‘টক্সিক’ । মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সিনেমার মুক্তি পিছিয়ে জুন মাসে নেওয়ার ঘোষণা দিয়েছেন নির্মাতারা।

সুপারস্টার যশ নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ১৯ মার্চের পরিবর্তে সিনেমাটি এখন ৪ জুন মুক্তি পাবে। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘টক্সিক’ একটি আন্তর্জাতিক মানের সিনেমা। যেহেতু বর্তমানে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ও সংঘাত চলছে, তাই এই মুহূর্তে বিশ্বজুড়ে সিনেমাটি মুক্তি দিলে বড় অংকের লোকসানের সম্ভাবনা রয়েছে। দর্শকদের সর্বোচ্চ নিরাপত্তা এবং সিনেমার বাণিজ্যিক সাফল্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
​
যশ পিছিয়ে যাওয়ায় এখন ১৯ মার্চ সিনেমা হলে রাজত্ব করবে আদিত্য ধর পরিচালিত রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’। ১,৩০০ কোটি রুপি আয় করা প্রথম কিস্তির পর দ্বিতীয় কিস্তি নিয়ে দর্শকদের মাঝে এমনিতেই টানটান উত্তেজনা রয়েছে। ‘টক্সিক’ সরে যাওয়ায় রণবীরের জন্য এখন বক্স অফিস একদম ফাঁকা, যা সিনেমাটির ব্যবসার জন্য বড় প্লাস পয়েন্ট হতে পারে।

কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সিনেমাটিতে যশের বিপরীতে দেখা যাবে একঝাঁক তারকাকে। নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কুরেশি ও তারা সুতারিয়ার মতো অভিনেত্রীদের উপস্থিতিতে এই সিনেমাটি ২০২৬ সালের অন্যতম বড় প্রজেক্ট হিসেবে বিবেচিত হচ্ছে।

​আপাতত যশের ভক্তদের আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে তাদের প্রিয় তারকার ‘অ্যাকশন’ দেখার জন্য। ৪ জুন বিশ্বজুড়ে বিভিন্ন ভাষায় মুক্তি পাবে এই ছবি।

সূত্র : এনডিটিভি  

সিনেমাবলিউডযশটক্সিক
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise