Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

উইম্বলডনে লোকির সঙ্গে কী করছেন উর্বশী

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১৫:৫৮
উইম্বলডনে লোকির সঙ্গে কী করছেন উর্বশী

সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা যেখানেই যান, খবরের শিরোনাম হওয়া যেন তার বাঁহাতের খেলা! এবার তিনি লন্ডনের উইম্বলডন ২০২৬ টেনিস টুর্নামেন্টের ফাইনাল দেখতে গিয়ে ঘটিয়ে বসলেন এক অদ্ভুত কাণ্ড।

সেই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন টম হিডেলস্টোন। হলিউডের জনপ্রিয় মার্ভেল সিনেমার ‘লোকি’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এবার তার মুখোমুখি হলেন আলোচিত এই বলি সুন্দরী।

হলিউড আর বলিউডের এই মিলনের এক সংক্ষিপ্ত ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন উর্বশী নিজেই। আর সেই ভিডিও দেখেই সোশ্যালে শুরু হয়েছে হাসির রোল ও মিমের বন্যা!

ভিডিওতে দেখা যায়, উইম্বলডন ভেন্যুর ভেতর দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করেই টম হিডেলস্টোনের দিকে এগিয়ে যান উর্বশী। উজ্জ্বল হলুদ রঙের এক জমকালো গাউন পরা উর্বশীকে দেখে নেভি ব্লু স্যুট পরা টম ভদ্রতার খাতিরে একটু দাঁড়ান। দুজনে মৃদু হেসে হ্যান্ডশেক করেন এবং কয়েকটি কথা বিনিময় করেই যে যার রাস্তার দিকে হাঁটা ধরেন।

ইনস্টাগ্রামে এই ভিডিওর ক্যাপশনে উর্বশী দিনটিকে ‘অবিস্মরণীয় সন্ধ্যা’ বলে দাবি করেন। জানিক সিনার এবং আলেকজান্ডার জেভেরেভের মধ্যকার টেনিস ফাইনালের প্রশংসা করার পাশাপাশি টমের সাথে বিকেল কাটানোকে দারুণ এক অভিজ্ঞতা বলে উল্লেখ করেন তিনি।

কথোপকথনটি মাত্র কয়েক সেকেন্ডের হলেও নেটদুনিয়ার বাসিন্দারা কিন্তু টম হিডেলস্টোনের চেহারার অভিব্যক্তি দেখে ট্রল করতে ছাড়েননি। ভিডিওর কমেন্ট বক্সে উঠেছে রসিকতার ঝড়। একজন মন্তব্য করেছেন, ‘ভিডিও দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে, লোকি আসলে ওনার হাত থেকে রেহাই পেয়ে পালানোর চেষ্টা করছেন!’

আরও পড়ুন

ফুংসুখ ওয়াংড়ু কি বাস্তবের সোনম ওয়াংচুক, কী বললেন আমির

১৭ জুলাই ২০২৬


আরেকজন উর্বশীর দক্ষিণী সিনেমার কথা টেনে কৌতুক করে লিখেছেন, ‘মনে হচ্ছে উর্বশী ওনাকে ওনার নতুন সিনেমা ডাকু মহারাজ ২ এ অভিনয়ের জন্য জোর করছেন!’

আরেক নেটিজেন লিখেছেন, ‘টমের মুখে স্পষ্ট অনাগ্রহের ছাপ দেখা যাচ্ছে। বেচারা জাস্ট ভদ্রতা দেখানোর জন্য দাঁড়িয়েছিলেন।’

উইম্বলডন ২০২৬-এর ফাইনাল ম্যাচটি দেখতে শুধু উর্বশীই নন, দেশ-বিদেশের এক ঝাঁক তারকা হাজির হয়েছিলেন। বলিউড ও ভারতের দক্ষিণী সিনেমা থেকে মোহনলাল, প্রিয়াঙ্কা চোপড়া, লারা দত্ত, অনন্যা পান্ডে, শ্রীলীলা ও ফারহান আখতারকে গ্যালারিতে দেখা গেছে।

এছাড়া ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকার, যুবরাজ সিং এবং শুবমান গিলও ম্যাচটি উপভোগ করেন।

আন্তর্জাতিক তারকাদের মধ্যে ডেভিড বেকহ্যাম, নিকোল কিডম্যান, জেনিফার লোপেজ, অ্যান্ড্রু গারফিল্ড এবং বেনেডিক্ট কাম্বারব্যাচের মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্বরাও গ্যালারির আলো বাড়িয়েছিলেন।

তবে সব তারকাকে ছাপিয়ে উর্বশী আর লোকির এই সাক্ষাৎই এখন নেট দুনিয়ায় টক অব দ্য টাউন!

উর্বশীটম হিডেলস্টোনলোকি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৩

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩২

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২১

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩১

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৮

    চাঁদা দাবির অভিযোগের পর ৫ মহিষের মৃত্যু, অসুস্থ ৩১

    চাঁদা দাবির অভিযোগের পর ৫ মহিষের মৃত্যু, অসুস্থ ৩১

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৭

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    জেন-জির পর কেন মাঠে ভারতে জেন-আলফা

    জেন-জির পর কেন মাঠে ভারতে জেন-আলফা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৪

    বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে ‘গালাগাল’ করা সিফাত কারাগারে

    বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে ‘গালাগাল’ করা সিফাত কারাগারে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৬

    advertiseadvertise